North 24 Pargana Incident

সালিশি সভা ডেকে যুবককে কুকথা, মারধরের অভিযোগ! কাঠগড়ায় বরাহনগরের বিজেপি নেতা

ঘটনাটি ঘটেছে বরাহনগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার আমতা এলাকায়। পেশায় শিক্ষক হেমন্ত সাউ নিজেকে এলাকায় বিজেপি নেতা বলে পরিচয় দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২২:২৯
Share:

বরাহনগরে স্থানীয় যুবককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

বরাহনগর এলাকায় সালিশি সভা ডেকে স্থানীয় যুবকদের ডেকে মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ভাইরাল হতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। কাঠগড়ায় হেমন্ত সাউ নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় নিজেকে বিজেপি নেতা হিসাবে পরিচয় দিতেন।

Advertisement

ঘটনাটি ঘটেছে বরাহনগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার আমতা এলাকায়। হেমন্ত ওই এলাকারই বাসিন্দা। পেশায় তিনি স্কুল শিক্ষক। অভিযোগ, স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে সালিশি সভা বসিয়েছিলেন তিনি। সেখানে রীতিমতো হুমকি, কুকথা, মারধরের অভিযোগ। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্থানীয় যুবকদের দিয়ে তুলে নিয়ে এসে একজনকে চর, ঘুষি, লাথি মারছেন হেমন্ত।

ঘটনা সম্পর্কে হেমন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে হেমন্তের এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির একাধিক নেতা বার বার সংযত থাকার বার্তা দিচ্ছেন। আইন নিজের হাতে তুলে না-নেওয়ার কথা বলছেন। সেখানে হেমন্তের এই কীর্তি বিজেপির একাংশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement