Body Recovered

সারা শরীরে বাঁধা রয়েছে দড়ি! মেধাবী ছাত্রের ঝুলন্ত নগ্ন দেহ উদ্ধার, মোবাইল গেমের নেশা কি কাল হল?

মৃত ওই যুবক মেধাবী ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, মোবাইল গেমে আসক্তি ছিল অনীশের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২৩:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দড়ি দিয়ে বাধা রয়েছে হাত-পা। গলায় ফাঁস। এ ভাবে বছর উনিশের এক মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল পুরুলিয়া শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনীশ মাহাতো। তাঁর বাড়ি পুরুলিয়া ১ ব্লকের বালিগাড়া গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গেই পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে থাকতেন।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অনীশের ঘর থেকে সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভাঙেন। ঘরের ভিতরে ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দেহের ময়না তদন্ত করা হয়। মৃত ওই যুবক মেধাবী ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, মোবাইল গেমে আসক্তি ছিল অনীশের।

কোনও গেমের চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে এই ঘটনা ঘটেছে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের কেউ কেউ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ। ওই ছাত্রের মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement