Mahesh Dixit

চিকিৎসক থেকে সন্ত্রাসদমনে দক্ষ আইপিএস অফিসার! আইবির পরবর্তী প্রধান মহেশ দীক্ষিত

প্রথম জীবনে চিকিৎসক ছিলেন মহেশ। পরে আইপিএস অফিসার হন তিনি। শুধু তা-ই নয়, দেশের অন্যতম গোয়েন্দা হিসাবেও পরিচিতি লাভ করেন। তাঁর কর্মজীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন জম্মু-কাশ্মীরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২৩:১১
Share:

আইবি-র পরবর্তী প্রধান মহেশ দীক্ষিত। — ফাইল চিত্র।

ইন্টেলিজেন্স ব‍্যুরো (আইবি) বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসতে চলেছেন মহেশ দীক্ষিত। আগামী ৩০ জুন আইবির ডিরেক্টর পদে তপনকুমার ডেকার মেয়াদ শেষ হচ্ছে। তার পরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দায়িত্ব যাচ্ছে মহেশের কাঁধে।

Advertisement

তপন ২০২২-এ ইন্টেলিজেন্স ব‍্যুরোর ডিরেক্টর হয়েছিলেন। ২০২৪-এ তাঁর দু’বছরের মেয়াদ শেষ হয়। তার পরে তাঁর মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়। গত বছরের মে মাসে আরও এক বছরের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল। দু’বার তাঁর মেয়াদ বাড়ানো হয়। প্রশ্ন উঠেছিল, তৃতীয় বারের জন্য কি তপনের মেয়াদ বৃদ্ধি করবে নরেন্দ্র মোদীর সরকার? তবে সেই জল্পনা উড়িয়ে নতুন আইবি প্রধানের নাম জানিয়ে দিল কেন্দ্র। ১৯৯৩ ব্যাচের আইপিএস মহেশ অন্ধ্রপ্রদেশের ক্যাডার। বর্তমানে তিনি আইবির বিশেষ পরিচালক হিসাবে নিযুক্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দ্বিতীয় সর্বোচ্চ পদ। বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অভিযানের সাক্ষী ছিলেন মহেশ।

প্রথম জীবনে চিকিৎসক ছিলেন মহেশ। পরে আইপিএস অফিসার হন তিনি। শুধু তা-ই নয়, দেশের অন্যতম গোয়েন্দা হিসাবেও পরিচিতি লাভ করেন। তাঁর কর্মজীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন জম্মু-কাশ্মীরে। শ্রীনগরে ইন্টেলিজেন্স ব্যুরোর ‘সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো’ (এসআইবি)-র প্রধান হিসেবে কাশ্মীরে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন মহেশ। সন্ত্রাসদমনে তাঁর অভিজ্ঞতা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ অভিযানের সাফল্যের নেপথ্যে রয়েছে।

Advertisement

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু-কাশ্মীরে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহেশ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তায় হুমকি মোকাবিলাতে তাঁর অভিজ্ঞতা রয়েছে। উত্তর-পূর্ব ভারত এবং লাদাখে নানা অভিযানের সাক্ষী মহেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement