IPL 2026

গ্যালারিতে বসে হায়দরাবাদের সমর্থকের ‘কালাজাদু’র পরেই আউট শিবম! বোর্ডে দায়ের অভিযোগ

আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। হায়দরাবাদের এক সমর্থকের বিরুদ্ধে ‘কালাজাদু’ করার অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২২:১০
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আইপিএলে এ বার উঠল ‘কালাজাদু’র অভিযোগ। চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। হায়দরাবাদের এক সমর্থক গ্যালারিতে বসে ‘কালাজাদু’ করার পরেই শিবম দুবে আউট হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ১৯৪ রান তাড়া করতে নেমে ১৭তম ওভারে ব্যাট করছেন শিবম। গ্যালারিতে এক সমর্থক হাতে একটি লেবু নিয়ে বসে। চোখ বন্ধ করে বিড় বিড় করে তিনি কিছু একটা বললেন। তার পর লেবুটি পিচের দিকে দেখিয়ে দিলেন। তার পরেই ক্যামেরায় দেখা গেল, সাকিব হুসেনের ইয়র্কারে বোল্ড শিবম। তাঁর পা এক জায়গায় ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোল্ড হলেন তিনি। শিবম বোল্ড হতেই ওই সমর্থককে উল্লাস করতে দেখা যায়।

ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। তার পরেই জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ দায়ের করা হয়েছে চেন্নাই সুপার কিংস প্রাইভেট লিমিটেডের তরফে। সেখানে বলা হয়েছে, অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছে খেলার মাঠে। বোর্ডের উচিত পদক্ষেপ করা। যদিও এই অভিযোগ চেন্নাই করেছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই অভিযোগ ভুয়ো।

Advertisement

সমাজমাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বিষয়টিকে নিছক মজা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, এই ধরনের কাণ্ড ছোটবেলায় টেলিভিশনের পর্দায় খেলা দেখতে গিয়েও অনেকে করেছেন। ওই যুবক হয়তো ম্যাচে বহু বার এই কাজ করেছেন। কিন্তু ঘটনাচক্রে ওই এক বারই তার ফল পাওয়া গিয়েছে।

তবে চেন্নাইয়ের অনেক সমর্থক এই ঘটনায় ক্ষুব্ধ। তাঁদের মতে, চেন্নাইকে হারানোর জন্য অনেকে অনেক কাণ্ড ঘটাচ্ছেন। কেউ খেলার আগে যজ্ঞ করছেন। আবার কেউ ‘কালাজাদূ’ করছেন। এতে দলের ও ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে। চেন্নাইয়ের সাফল্যে হিংসা করেই এই ঘটনা ঘটাচ্ছেন তাঁদের। চেন্নাইয়ের সমর্থকদের এই অভিযোগের জবাবও দিয়েছেন কেউ কেউ। তাঁদের মতে, চেন্নাইয়ের উচিত মহেন্দ্র সিংহ ধোনিকে খেলানো। ‘থালা’ থাকলে আর এই ভাবে চেন্নাইকে হারানো যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement