Bizzare Incident in Cricket

সমাজমাধ্যমে থাকতে হবে আড়াই লক্ষ ফলোয়ার, তবেই খেলা যাবে ক্রিকেট লিগে! আজব নিয়ম চালু করল এক দেশ

শুধু ক্রিকেট খেলার অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকল না ক্রিকেটারদের ভবিষ্যৎ। লিগ খেলতে হলে সমাজমাধ্যমেও তারকা হতে হবে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৮:৫৪
Share:

ক্রিকেটে আজম নিয়ম। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আজব নিয়ম তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সে দেশের ঘরোয়া লিগ অর্থাৎ, লঙ্কা প্রিমিয়ার লিগে নাম লেখাতে হলে এখন শুধু আর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে হবে না। পাশাপাশি সমাজমাধ্যমেও তারকা হতে হবে ক্রিকেটারদের। তবেই তাঁরা সুযোগ পাবেন লিগে খেলার। তবে এই নিয়ম শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের জন্য। দেশের ক্রিকেটারদের তা মানতে হবে না।

Advertisement

লঙ্কা প্রিমিয়ার লিগ যে নতুন নিয়ম চালু করেছে, সেখানে লেখা রয়েছে, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে শুধুমাত্র ক্রিকেটীয় মানদণ্ড দেখা হবে না। প্রতিযোগিতার সর্বোচ্চ আইকন ক্যাটেগরিতে জায়গা পেতে হলে সেই ক্রিকেটারকে ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিভিন্ন দেশের লিগে ১০০-র বেশি ম্যাচ ও গত দেড় বছরে অন্তত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সমাজমাধ্যমে ২,৫০,০০০-এর বেশি ফলোয়ার থাকতে হবে তাঁদের। তবেই তাঁদের সুযোগ দেওয়া হবে।

শুধু সর্বোচ্চ ক্যাটেগরি নয়, তার নীচের স্টার ক্যাটেগরির জন্যও সমাজমাধ্যমে ২,৫০,০০০-এর বেশি ফলোয়ারের নিয়ম কার্যকরী রয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের অন্তত ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিভিন্ন দেশের লিগে ১০০-র বেশি ম্যাচ ও গত দেড় বছরে অন্তত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

গোল্ড ক্যাটেগরিতে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এই ক্যাটেগরিতে জায়গা পেতে বিদেশি ক্রিকেটারদের অন্তত ৩০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিভিন্ন দেশের লিগে ৭০-র বেশি ম্যাচ ও গত দেড় বছরে অন্তত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি তাঁদের সমাজমাধ্যমে ১,৫০,০০০-এর বেশি ফলোয়ার থাকতে হবে।

বিদেশি ক্রিকেটারদের সবচেয়ে নীচের ক্যাটেগরি ক্লাসিক ক্যাটেগরিতে জায়গা পেতে ক্রিকেটারদের অন্তত ২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিভিন্ন দেশের লিগে ৫০-র বেশি ম্যাচ ও গত দেড় বছরে অন্তত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি তাঁদের এই প্রমাণও দিতে হবে যে, সমাজমাধ্যমে তাঁদের বড় সংখ্যক ফলোয়ার রয়েছে। এই ক্যাটেগরিতে ফলোয়ারের কোনও নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি।

কিন্তু কেন সমাজমাধ্যমের এই নিয়ম কার্যকর করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? তার একমাত্র কারণ লিগের প্রচার ও ব্যবসায়িক দিক। যে ক্রিকেটারেরা খেলবেন, তাঁদের ফলোয়ার বেশি থাকলে লিগের প্রচারও বেশি হবে। তা কাজে লাগিয়ে আর্থিক লাভও হবে। তাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লাভ হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement