ICC T20 World Cup 2026

সুপার এইটের আগে ধাক্কা শ্রীলঙ্কার, ছিটকে গেলেন জোরে বোলার, ১৮ কোটির ক্রিকেটারকে নিয়ে কি সমস্যায় পড়বে কেকেআরও?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গিয়েছে শ্রীলঙ্কা। এখনও জ়িম্বাবোয়ে ম্যাচ বাকি। তার আগে ধাক্কা খেল আয়োজক দেশ। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬
Share:

মাথিশা পাথিরানা। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গিয়েছে শ্রীলঙ্কা। এখনও জ়িম্বাবোয়ে ম্যাচ বাকি। তার আগে ধাক্কা খেল আয়োজক দেশ। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে দিলশান মদুশঙ্কাকে। চিন্তায় কেকেআরও। নিলামে ১৮ কোটি টাকায় পাথিরানাকে কিনেছে তারা।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মাঝে পেশিতে টান ধরে পাথিরানার। পুরো ওভার বলও করতে পারেননি তিনি। মাত্র তিন বল করার পরেই অস্বস্তি শুরু হয় তাঁর। বুধবার একটি বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানায় আইসিসি। আয়ারল্যান্ড এবং ওমান ম্যাচে খেলেছিলেন পাথিরানা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে বল করার পরেই সমস্যা শুরু হয় পাথিরানার। বাঁ পা চেপে ধরে বসে পড়েন। শুরুতে ধারাভাষ্যকারেরা মনে করেছিলেন হ্যামস্ট্রিংয়ে কোনও সমস্যা হয়েছে। পরে জানা গিয়েছে, পেশি ছিঁড়েছে। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসক মাঠে ছুটে আসেন। পাথিরানাকে ধরে ধরে মাঠের বাইরে বার করে আনা হয়। দাসুন শনাকা সেই ওভারের বাকি বলগুলি করেন।

Advertisement

চিন্তায় রয়েছে কেকেআরও। তিন বারের বিজয়ীরা ইতিমধ্যেই চোটের কারণে হারিয়েছে হর্ষিত রানাকে। ছেড়ে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এ বার পাথিরানাও চোট পেলে পেস বোলিং বলে আর কিছুই থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement