IPL 2026

দু’বছরের নির্বাসন যথেষ্ট নয়, আইপিএল থেকে সরে দাঁড়ানো ডাকেটের আরও কঠিন শাস্তি চান গাওস্কর

নিলামে ২ কোটি টাকায় বেন ডাকেটকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিছু দিন আগে তিনি আইপিএল না খেলার কথা জানান। ফলে সমস্যায় পড়েছে দিল্লি। এতে ক্ষুব্ধ সুনীল গাওস্কর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৫:৪৪
Share:

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

বেন ডাকেট শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দু’বছরের নির্বাসন এমন ক্ষেত্রে যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। ইংরেজ ক্রিকেটারের আরও কড়া শাস্তি চান ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিলামে ২ কোটি টাকা দিয়ে ডাকেটকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিছু দিন আগে তিনি আইপিএল না খেলার কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর আগে ডাকেটের মতো ক্রিকেটার এ ভাবে হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে দিল্লি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দল পাওয়ার পর কোনও বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে না চাইলে তাঁকে পরের দু’বছর খেলতে দেওয়া হয় না। তবে চোট থাকলে বা কোনও দেশের বোর্ড সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দিলে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়।

ডাকেটের ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই। তিনি নিজের সিদ্ধান্তে এ বার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ডাকেট এ ভাবে দলকে সমস্যায় ফেলায় ক্ষুব্ধ গাওস্কর। তিনি বলেছেন, ‘‘পরিস্থিতি কঠিন। অ্যাশেজ় সিরিজ়ে বেন ডাকেট খুব ভাল খেলেছিল। দ্য হান্ড্রেডের নিলামে ডাকেট যে দাম পেয়েছে, আইপিএলেও তত হয়তো সমস্যা হত না। দ্য হান্ড্রেডে বেশি দাম পাওয়ার পরই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কারণ হিসাবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই সব ক্ষেত্রে কী করা উচিত, সেটা বিসিসিআইকে ভাবতে হবে। দু’বছরের শাস্তি যে খুব একটা প্রভাব ফেলেনি, তা ডাকেটের সিদ্ধান্তে স্পষ্ট। নিয়ম যতক্ষণ না সংশ্লিষ্ট ক্রিকেটারকে প্রভাবিত করছে বা তার আবার আইপিএলে খেলার সম্ভাবনা কমিয়ে, ততক্ষণ এ সব চলতেই থাকবে।’’

Advertisement

গাওস্কর বুঝিয়ে দিয়েছেন, বিসিসিআইয়ের দু’বছরের শাস্তিতে কাজ হচ্ছে না। গুরুত্ব দিচ্ছেন না ডাকেটের মতো ক্রিকেটারেরা। শাস্তি আরও কড়া হলে লাভ হতে পারে। উল্লেখ্য, দ্য হান্ড্রেডের নিলামে ডাকেটকে ২ লাখ ইউরোয় (ভারতীয় মূল্যে প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা) কিনেছে ট্রেন্ট রকেটস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement