ICC T20 World Cup 2026

প্রস্তুতি ম্যাচে ফর্মে তিলক, টি২০ বিশ্বকাপের আগে সূর্যকুমারদের চাপ কমালেন বাঁ হাতি ব্যাটার, আমেরিকাকে হারাল ভারত ‘এ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমেরিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত ‘এ’ দল। সেই ম্যাচে ফর্মে পাওয়া গেল তিলক বর্মাকে। চোট সারিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে রান পেলেন তিনি। জিতল ভারতও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫
Share:

তিলক বর্মা। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমেরিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত ‘এ’ দল। সেই ম্যাচে ফর্মে পাওয়া গেল তিলক বর্মাকে। চোট সারিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে রান পেলেন তিনি। জিতল ভারতও। শতরান করেছেন নারায়ণ জগদীশন।

Advertisement

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত এ দল। মূলত আইপিএল ক্রিকেটারদের নিয়েই সেই দল গড়া হয়েছে। তবে গৌতম গম্ভীর এবং সূর্যকুমারদের চোখ ছিল তিলকের দিকেই। বিশ্বকাপের আগে চিন্তা কমিয়েছেন তিনি। ২৪ বলে ৩৮ রান করেছেন তিনি। হরমীত সিংহ এবং নোসথুশ কেনজিগের বলে দু’টি বড় ছয় মেরেছেন। হরমীতকে তিনটি চারও মেরেছেন।

২৪ বল ক্রিজ়ে থাকার সময় কোনও রকম অস্বস্তিকে দেখা যায়নি তিলককে। ফিল্ডিংয়ের সময় পিছন দিকে ছুটে সাইতেজা মুক্কামাল্লার ক্যাচও নেন। সেই সময় তিলককে যথেষ্ট ক্ষিপ্র দেখিয়েছে। দৌড়তেও কোনও রকম সমস্যা হয়নি। পরে বল হাতে একটি উইকেটও নেন এবং একটি ক্যাচও তালুবমন্দি করেন। বিশ্বকাপে তিলক তিনে খেলতে পারেন। সে ক্ষেত্রে ঈশান কিশন ওপেনিংয়ে সঙ্গী হতে পারেন অভিষেক শর্মার সঙ্গে। বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে ২৩৮/৩ তোলে ভারতীয় দল। ওপেনার জগদীশন ১১টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০৪ রান করেন। নজর কেড়েছেন অধিনায়ক আয়ুষ বাদোনিও। তিনি ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৬০ করেন। আমেরিকার আন্দ্রিয়েস গৌস (৪৪) এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি (৪১) বাদে বলার মতো রান কেউ করতে পারেননি। ভারতের রবি বিশ্নোই তিনটি উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট খলিল আহমেদ এবং নমন ধীরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement