ICC U19 World Cup

আসল ম্যাচে সূর্যবংশীর বৈভব! ছোটদের বিশ্বকাপের ফাইনালে ঝোড়ো শতরান ১৪ বছরের ভারতীয় ব্যাটারের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে ফের জ্বলে উঠল বৈভব সূর্যবংশীর ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ঝোড়ো শতরান করল ১৪ বছর বয়সি ভারতীয় ব্যাটার। তার শতরানের ইনিংস সাজানো ৮টি চার ও ৮টি ছক্কায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮
Share:

১৪ বছরের ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জ্বলে উঠল বৈভব সূর্যবংশীর ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো শতরান করল ১৪ বছর বয়সি ভারতীয় ব্যাটার। তার শতরানের ইনিংস সাজানো ৮টি চার এবং ৮টি ছক্কায়। ৮০ বলে ১৭৫ রান করে বৈভব আউট হয়েছে। স্ট্রাইক রেট ২১৮-র বেশি। এই প্রতিবেদন লেখার সময়ে ভারতের স্কোর ২৫ ওভারে ২৫০ পেরিয়ে গিয়েছে।

Advertisement

জ়িম্বাবোয়ের হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। বৈভবের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন অ্যারন জর্জ। তিনি আউট হওয়ার পর ইনিংসের হাল ধরে ফেলে বৈভব। মাত্র ৫৫ বলে সে শতরান করেছে। ৭২ বলে ছুঁয়েছে ১৫০ রানের গণ্ডি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আয়ুষ মাত্রে। ৫১ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। বৈভব এবং আয়ুষের সামনে ইংল্যান্ডের বোলারেরা সে ভাবে দাঁড়াতেই পারেননি। অন্তত তিন জন ইংরেজ বোলার ওভারে ১০-এর বেশি রান দিয়েছেন। দু’টি উইকেট পেয়েছেন অ্যালেক্স গ্রিন। ম্যানি লামস্‌ডেনের বলে ক্যাচ আউট হয়েছে বৈভব।

ছোটদের বিশ্বকাপে শুরু থেকেই ফর্মে রয়েছে ভারত। এখনও পর্যন্ত তারা অপরাজিত। তবে বৈভবের ব্যাটে চোখে পড়ার মতো রান দেখা যায়নি। গোটা টুর্নামেন্টে ফাইনালেই সে প্রথম শতরান করল। এর আগে উল্লেখযোগ্য বাংলাদেশের বিরুদ্ধে তার ৬৭ বলে ৭২, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে ৪০, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫২ এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ৩৩ বলে ৬৮ রান। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে ২ রানে আউট হয়ে গিয়েছিল বৈভব। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩০ রান।

Advertisement

আইপিএলে দুরন্ত খেলে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছে বৈভব। ১৪ বছরের কিশোরের ব্যাটিং দক্ষতায় বিস্ময় প্রকাশ করেছেন তাবড় ক্রিকেট বিশেষজ্ঞ। যে কোনও ইনিংসের শুরু থেকে তার চালিয়ে খেলার প্রবণতা প্রশংসা কুড়িয়েছে। আইপিএলে বৈভব খেলে রাজস্থান রয়্যালসের জার্সিতে। চলতি বছরেও তাকে নিয়ে বাজি ধরছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement