IPL 2026

বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ লাগানো! ১৫ বছরের ব্যাটারের ফর্ম দেখে প্রশ্ন পাকিস্তানের ক্রিকেটারের

চলতি আইপিএলে ভাল ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। তবে তাঁর ব্যাট নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। দাবি, বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) চিপ লাগানো আছে। সত্যিই কি তাই?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:৫৪
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

চলতি আইপিএলে ভাল ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। আট ম্যাচে ৩৫৭ রান করে কমলা টুপির দৌড়ে রয়েছে সে। একটি শতরানও হয়ে গিয়েছে। সেই বৈভবের ব্যাট নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের ক্রিকেটার। তাঁর দাবি, বৈভবের ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) চিপ লাগানো আছে। সে কারণেই এত রান করছেন তিনি।

Advertisement

পাকিস্তানের ক্রিকেটার নৌমান নিয়াজ় সে দেশের এক ইউটিউব অনুষ্ঠানে কথাগুলি বলেছেন। তিনি বলেছেন, “এক বার ভেবে দেখুন। এই ছেলেটা আসলে কে? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যে ভাবে ওয়াডা (বিশ্ব ডোপ বিরোধী সংস্থা) ডোপ পরীক্ষা করে, সে ভাবেই ওর ব্যাট পরীক্ষাগারে পাঠানো দরকার। মনে হয় ব্যাটে এআই চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।”

তবে নৌমানের কথার সুর এবং হাসি দেখে বোঝা গিয়েছে, মজার ছলেই কথাগুলি বলেছেন তিনি। বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন নিয়াজ়। তাঁর মতে, এই বয়সে এতটা শারীরিক শক্তি সাধারণত দেখা যায় না।

Advertisement

নিয়াজ় বলেছেন, “কী অসাধারণ ক্রিকেটার! আমার মনে হয়েছে আগের ম্যাচে ও কিছুটা ধীরগতিতে খেলেছে। স্ট্রাইক রেট ৩০০ হওয়া উচিত ছিল। তখনই ভেবে দেখলাম, কী করে এতটা জোর পাচ্ছে গায়ে? সাধারণত ১৮ বছর বয়স হলে গায়ের পেশি, বাইসেপ, ট্রাইসেপ বোঝা যায়। এই ছেলেটার মাত্র ১৬ (আসলে ১৫) বছর বয়স। ওর জন্ম হওয়ার সময় বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। বৈভব কব্জি কাজে লাগিয়ে খেলতে ভালবাসে। ওর পছন্দের জায়গায় বল দিলে মাঠের যে কোনও জায়গায় সেটা পাঠাতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement