ICC T20 World Cup 2026

পাক স্পিনারদের গুরুত্ব দিচ্ছেন না বরুণ, তবু বলছেন, পাকিস্তান সুবিধা পাবে! একটি কারণেই চিন্তা ভারতীয় স্পিনারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটারেরা। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তিই বোলিং। তবু আত্মবিশ্বাসী বরুণ চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

আমেরিকা, নামিবিয়ার স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটারেরা। এ বার সামনে পাকিস্তান। সলমন আলি আঘার দলে বেশ কয়েক জন ভাল স্পিনার রয়েছেন। ভারতীয় দল কি উদ্বিগ্ন? পার্থিব পটেলের প্রশ্নে পাক স্পিনারদের তেমন গুরুত্ব দিতে চাইলেন না বরুণ চক্রবর্তী। যদিও পাকিস্তানের একটি সুবিধার কথা মেনে নিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার ভারত-নামিবিয়া ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ধারাভাষ্যকার পার্থিব পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন করেন বরুণকে। জবাবে ভারতীয় দলের স্পিনার হাসতে হাসতে বলেছেন, ‘‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে সন্দেহ নেই। আমরা পরের ম্যাচটা খেলার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই খুব উত্তেজিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’’ এর পরেই বরুণ বলেছেন, ‘‘আমরা কিন্তু স্পিনের বিরুদ্ধে বেশ শক্তিশালী। আমাদের স্পিন আক্রমণও বেশ ভাল। আমার তো মনে হয় ওদের চেয়ে আমরা একটু হলেও এগিয়ে রয়েছি। ওরা একই পরিবেশে দুটো ম্যাচ খেলেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভাল ভাবে। এই সুবিধাটা ওরা পাবে। তবে আমার বিশ্বাস, দল হিসাবে আমরা ওদের চেয়ে ভাল। আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে।’’

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শাদাব খান, আবরার আহমেদ, মহম্মদ নওয়াজ়, সাইম আয়ুব, উসমান তারিকের মতো স্পিনারেরা রয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তিই স্পিন। পাক স্পিনারদের হালকা ভাবে নেয় না কোনও দলই। অতীতে ভারতীয় ব্যাটারেরাও পাক স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। তবে সতীর্থদের উপর আস্থা রাখছেন বরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement