ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ়, ছিটকে গেল আরও একটি দেশ

তিন ম্যাচে ৬ পয়েন্ট হল ওয়েস্ট ইন্ডিজ়ের। সি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের তিন ম্যাচে ৪ পয়েন্ট। স্কটল্যান্ডের তিন ম্যাচে ২ এবং ইটালির দু’ম্যাচে ২ পয়েন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩
Share:

রবিবার জেতার পর ওয়েস্ট ইন্ডিজ় দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডি়জ়। রবিবার নেপালকে ৯ উইকেটে হারাতেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করল তারা। একই সঙ্গে বিদায় নিল নেপাল।

Advertisement

এই ম্যাচ জেতায় তিন ম্যাচে ৬ পয়েন্ট হল ওয়েস্ট ইন্ডিজ়ের। সি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের তিন ম্যাচে ৪ পয়েন্ট। স্কটল্যান্ডের তিন ম্যাচে ২ এবং ইটালির দু’ম্যাচে ২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ় শেষ ম্যাচে ইটালির কাছে হারলেও তাদের সুপার এইটে যাওয়া আটকাবে না।

নেপাল তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হারল। তারা শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়া সম্ভব হবে না।

Advertisement

মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে। জবাবে ১৫.২ ওভারে ১ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ়কে জেতান অধিনায়ক শাই হোপ ও জেসন হোল্ডার। বল হাতে ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হোল্ডারই। হোপ ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। ব্রেন্ডন কিং ১৭ বলে ২২ রান করেন। শিমরন হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

নেপালের ব্যাটারদের মধ্যে দীপেন্দ্র সিংহ আইরি (৪৭ বলে ৫৮) ছাড়া কেউ ভাল রান পাননি। এরপর সর্বোচ্চ রান আট নম্বরে নামা সোমপাল কামির (অপরাজিত ২৬)।

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচগুলি ২৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ১ মার্চ। এর মধ্যে শেষ ম্যাচটি ইডেনে। বাকি দু’টি ম্যাচ মুম্বই ও অহমদাবাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement