India vs Pakistan

১১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে উড়ে গিয়ে সামলাতে হবে ভারতকে, রবিবারের ম্যাচের আগে কী বলছেন পাকিস্তানের অধিনায়ক?

পরের ম্যাচেই সামনে ভারত। রবিবার হরমনপ্রীত সিংহদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিলেন, তাঁরা চাপে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২২:৪০
Share:

ফতিমা সানা। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের শুরুটা এরকম হবে, ভাবেনি পকিস্তান। ১১৩ বল বাকি থাকতে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে ফতিমা সানার দল। পরের ম্যাচেই সামনে ভারত। রবিবার হরমনপ্রীত সিংহদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিলেন, তাঁরা চাপে রয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার হারার পর ফতিমা পরের ম্যাচের প্রতিপক্ষের নাম নেননি। ভারতের নাম না করেই তিনি বলেন, ‘‘আমাদের অনেকেই প্রথম বার বিশ্বকাপে খেলছে। ফলে চাপ যে রয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। এরা প্রত্যেকে ম্যাচ জেতাতে পারে। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের কেবল নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’’

বাংলাদেশের কাছে এ ভাবে কেন হারতে হল, জানতে চাইলে তিনি বলেন, ‘‘প্রথম ওভারেই আমরা দু’উইকেট হারিয়ে ফেলেছিলাম। ওখানেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। শুরুতেই আমাদের ব্যাটিং ভেঙে পড়ে। ফাস্ট বোলারদের জন্য এটা বেশি ভাল পিচ ছিল।’’

Advertisement

বৃহস্পতিবার মাত্র ১২৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। টস জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ফতিমা। ৩৮.৩ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।

ম্যাচের একেবারে প্রথম ওভার থেকেই সমস্যায় পড়ে পাকিস্তান। মারুফা আকতার পর পর দু’বলে আউট করেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দু’জনেই নিজেদের প্রথম বলে বোল্ড হন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement