Jasprit Bumrah and Sanjana Ganesan

বিবাহবার্ষিকীতে দুই শব্দে পোস্ট বুমরাহের, পাল্টা চার শব্দে জবাব স্ত্রী সঞ্জনার

কিছু দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরার পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরাহ। রবিবার ছিল তাঁর পঞ্চম বিবাহবার্ষিকী। সমাজমাধ্যমে তাঁর সঙ্গে মশকরা করলেন স্ত্রী সঞ্জনা গণেশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৩৮
Share:

জসপ্রীত বুমরাহ (বাঁ দিকে) ও সঞ্জনা গণেশন। ছবি: এক্স।

ক্রিকেট মাঠে ব্যাটারদের চুপ করিয়ে রাখলেও ঘরের ময়দানে যে জসপ্রীত বুমরাহ নিজেই চুপ করে যান তা এ বার দেখা গেল। কিছু দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরার পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরাহ। রবিবার ছিল তাঁর পঞ্চম বিবাহবার্ষিকী। সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বুমরাহ। সেখানেই তাঁর সঙ্গে মশকরা করলেন স্ত্রী সঞ্জনা গণেশন।

Advertisement

বুমরাহ সমাজমাধ্যমে সঞ্জনার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে দুই শব্দে তিনি লেখেন, “শুভ বিবাহবার্ষিকী।” সঞ্জনা চারটি শব্দ তার জবাব দেবেন। তিনি লেখেন, “কিডনি ছুঁয়ে গেল বন্ধু।” সাধারণত, কারও কোনও কথা ভাল লাগলে সকলে বলেন ‘মন ছুঁয়ে গেল’। সঞ্জনা মজা করে মনের বদলে কিডনির উল্লেখ করেছেন। বোঝাই যাচ্ছে, মশকরা করেছেন তিনি।

সঞ্জনা নিজেও বুমরাহের সঙ্গে ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। তিনি লেখেন, “জীবন আমাদের যেখানেই নিয়ে যাক, সকলে যতই সমালোচনা করুক, একটা বিষয় একই থাকবে— তুমি, আমি ও আমাদের ভালবাসা। আমার সবচেয়ে ভাল বন্ধুকে বিয়ের পাঁচ বছর পূর্ণ হল। সব সময় আমার সবচেয়ে প্রিয় গল্প।” তার জবাবে অবশ্য বুমরাহ কিছু লেখেননি। বোঝাই যাচ্ছে, বাড়িতে কে বস্‌।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বুমরাহের। আট ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে ফাইনালে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। বরুণ চক্রবর্তীর সঙ্গে সর্বাধিক উইকেটের মালিক তিনি। কিন্তু বরুণের থেকে ওভার প্রতি অনেক কম রান দিয়েছেন বুমরাহ। বিশ্বকাপের সেমিফাইনালেও টান টান ম্যাচে তাঁর কৃপণ বোলিং দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছে।

বুমরাহের এই কৃতিত্বের প্রশংসা করেছেন সতীর্থেরা। বিশ্বকাপের সেরা ক্রিকেটার সঞ্জু স্যামসন জানিয়েছেন, বুমরাহ লাখে একজনই হন। অধিনায়ক সূর্যকুমার যাদব তো বুমরাহকে জাতীয় সম্পদ বলেও উল্লেখ করেছেন। আপাতত জাতীয় দলের খেলা নেই। দু’ সপ্তাহ পরে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে আইপিএলে নামবেন বুমরাহ। তার আগে স্ত্রী সঞ্জনা মশকরা করলেন তাঁর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement