Women's Emerging Asia Cup postponed

প্রতিযোগিতা শুরুর চার দিন আগে স্থগিত এমার্জিং এশিয়া কাপ ক্রিকেট, নেপথ্যে ভারত-পাক সম্পর্কের অবনতি?

আগামী ৬ জুন থেকে মহিলাদের এমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। সেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হল। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৭:৩৩
Share:

গত বারের এমার্জিং এশিয়া কাপ জয়ী ভারতীয় দল। — ফাইল চিত্র।

আগামী ৬ জুন থেকে মহিলাদের এমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। সেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হল। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। খারাপ আবহাওয়া এবং রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে ভারত-পাক সম্পর্কের অবনতির জন্যই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে। একটি চিঠিতে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, খারাপ আবহাওয়া একটি কারণ। পাশাপাশি যেখানে প্রতিযোগিতা হবে, সেই এলাকায় চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়ার কারণে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনি।

কিন্তু পহেলগাঁও কাণ্ড এবং তার পর ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। শোনা গিয়েছিল, পাকিস্তান খেলছে বলে এই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে ভারত। অনেকেই মনে করছেন, সেই আশঙ্কা থেকেই প্রতিযোগিতা আপাতত পিছিয়ে দিয়েছেন আয়োজকেরা। আবার অনেকে মনে করছেন, ভারতের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এসিসি-র সভাপতি মহসিন নকভি অবশ্য বলেছেন, “এশিয়ার মহিলা ক্রিকেটারদের উন্নতির জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মহিলা ক্রিকেটারেরা যাতে নিরাপদ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে উঠতে পারে তা দেখা আমাদের দায়িত্ব।” তিনি জানিয়েছেন, নতুন সূচি শীঘ্রই জানানো হবে।

প্রথম বার এই প্রতিযোগিতা হয়েছিল ২০২৩ সালে। ফাইনালে ভারত এ দল বাংলাদেশ এ দলকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের হয়ে সবচেয়ে ভাল খেলেছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। তিনি ফাইনালে চারটি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান। গোটা প্রতিযোগিতায় ভারত একটিও ম্যাচে হারেনি। গ্রুপ লিগে ভারত হংকংকে হারালেও নেপাল এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।

Advertisement

গত বারের প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, হংকং এবং মালয়েশিয়া যোগ দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement