Cristiano Ronaldo

Cristiano Ronaldo: মাঠে নামার আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড রোনাল্ডোর

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো সাত নম্বর জার্সি পরবেন। এই খবর ঘোষণা হওয়ার পর সেই জার্সির রেপ্লিকা বিক্রি শুরু হয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬
Share:

রোনাল্ডো সাত নম্বর জার্সি পরবেন। —ফাইল চিত্র

মাঠে নামতে এখনও বেশ কিছু দিন বাকি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আগেই রেকর্ড গড়ে ফেললেন। প্রিমিয়ার লিগের সব ক্লাব মিলিয়ে ১২ ঘণ্টার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে রোনাল্ডোর সাত নম্বর জার্সি।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো সাত নম্বর জার্সি পরবেন। এই খবর ঘোষণা হওয়ার পর সেই জার্সির রেপ্লিকা বিক্রি শুরু হয়ে যায়। ১২ ঘণ্টার মধ্যে সমস্ত রেকর্ড ভেঙে যায়। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চার লক্ষের বেশি জার্সি বিক্রি হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির জ্যাক গ্রিলিশের জার্সি বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে রোনাল্ডোর সাত নম্বর জার্সি বিক্রি।

Advertisement

বহু নেটাগরিকের মতে জার্সি বিক্রি করেই রোনাল্ডোর পিছনে খরচ হওয়া টাকা তুলে নিতে পারবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে সেটা এখনই সম্ভব নয়। রেড ডেভিলসদের জার্সি প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, জার্সি বিক্রির মাত্র ১০ শতাংশ পাবে ক্লাব।

এক সংস্থার দাবি অনুযায়ী জার্সি বিক্রি থেকে ম্যাঞ্চেস্টারের এখনও অবধি আয় ২০ কোটি টাকার কিছু বেশি। শুধু জার্সি বিক্রি নয়, রোনাল্ডোর ম্যাঞ্চেস্টারে ফেরার ফলে দলের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement