Esha Singh

শুটিং বিশ্বকাপে সোনা এষার

মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে ৪৩ স্কোর করার নজির এষা ছাড়া আর কোনও শুটারের দখলে নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৮:৪৭
Share:

স্বপ্নপূরণ: মিউনিখে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয় এষার। ছবি: এক্স।

মিউনিখে ইতিহাস ভারতের এষা সিংহের। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে ৪৩ পয়েন্ট অর্জন করে তিনি সোনা জয়ের পাশাপাশি একইসঙ্গে সিনিয়র এবংজুনিয়র বিশ্বরেকর্ড গড়লেন।

যোগ্যতা অর্জন পর্বে ৫৮৭ পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠেছিলেন ২১ বছর বয়সি এষা। প্রিসিশনে ২৯৩ এবং র‌্যাপিড ফায়ারে ২৯৪ স্কোর করেন তিনি। ফাইনালে অবশ্য শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন এষা। প্রথম তিনটি রাউন্ডেই ‘পারফেক্ট টেন’ স্কোর করে প্রতিপক্ষদের অনেকটা পিছনে ফেলে দেন। অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে তিনি ৪৩ পয়েন্টে শেষ করেন, যা আগের বিশ্বরেকর্ড ৪২-কে ছাপিয়ে যায়। জার্মানির প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ডোরেন ভেনেকাম্পকে হারিয়ে সোনা জেতেন। ব্রোঞ্জ পান বুলগেরিয়ার মিরোস্লাভা মিনচেভা। অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইয়াং জিন শেষ করেনপঞ্চম স্থানে।

মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে ৪৩ স্কোর করার নজির এষা ছাড়া আর কোনও শুটারের দখলে নেই। জুনিয়র এবং সিনিয়র দুই পর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। অতীতে এশিয়ান গেমসে পদক জিতেছেন এষা। এবারও পদক জয়ের হাতছানিরয়েছে তাঁর সামনে।

এষাকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ভারতের জন্য বিশ্বরেকর্ডের দিন। মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপে মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে ৪৩ স্কোর করে এষা সিংহ ইতিহাস গড়েছেন। অসংখ্য অভিনন্দন।’’

২৫ মিটার পিস্তল বিভাগে অংশ নিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকরও। তবে যোগ্যতা অর্জন পর্বে ১২তম স্থানে শেষ করে ছিটকে যান তিনি। অবশ্য এখনও তাঁর সামনে পদক জয়ের সুযোগ রয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে নামবেন মনু। এই বিভাগে অংশ নিচ্ছেন এষাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন