English Premier League

নাটকীয় জয়ে খেতাবের আরও কাছে আর্সেনাল

৩৬ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি-র সংগ্রহে ৭৪ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৮:৫৭
Share:

নায়ক: ৮৩ মিনিটে গোল করে উল্লাস ট্রোসার্ডের। ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার ২২ বছরের অপেক্ষার অবসানের আশায় আর্সেনাল। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ হারিয়ে খেতাব জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। ৮৩ মিনিটে গোল করে নায়ক লেয়ান্দ্রো ট্রোসার্ড।

৩৬ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি-র সংগ্রহে ৭৪ পয়েন্ট। অর্থাৎ, পাঁচ পয়েন্টে এগিয়ে গেলেন বুকায়ো সাকা-রা। আর্সেনালের বাকি রয়েছে দু’টি ম্যাচ। ১৯ মে প্রতিপক্ষ অবনমন নিশ্চিত করে ফেরা বার্নলি। শেষ ম্যাচ ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২৪ মে। ম্যান সিটি-র বাকি রয়েছে তিনটি ম্যাচ। ১৪ মে আর্লিং হালান্ডরা খেলবেন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ২০ মে প্রতিপক্ষ বোর্নমুথ। শেষ ম্যাচ ২৪ মে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে।

আর্সেনালকে ঘরের মাঠে হারিয়ে অবনমন বাঁচাতে মরিয়া ছিল ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করেন ট্রোসার্ড। সংযুক্ত সময়ে আর্সেনালের পেনাল্টি বক্সে জটলার মধ্যে থেকে ১-১ করে দেন ওয়েস্ট হ্যামের ক্যালাম উইলসন। আর্সেনালের ফুটবলারেরা দাবি করেন, গোলরক্ষক ডেভিড রায়াকে ফাউল করা হয়েছিল। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে গোল বাতিল করে আর্সেনাল সমর্থকদের স্বস্তি দেন রেফারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন