East Bengal FC

ছন্দে ফেরা ইস্টবেঙ্গলে নববর্ষের আগে ধাক্কা, বাকি মরসুম থেকে ছিটকে গেলেন মহেশ

নববর্ষের আগের দিন উদ্বেগ বাড়ল লাল-হলুদ শিবিরে। বাকি মরসুমে খেলতে পারবেন না নাওরেম মহেশ সিংহ। দেশের অন্যতম সেরা ফুটবলারকে ছাড়াই বাকি মরসুমের পরিকল্পনা করতে হবে কোচ অস্কার ব্রুজ়োকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২০:৩৪
Share:

নাওরেম মহেশ সিংহ। ছবি: এক্স।

ছন্দে ফেরা ইস্টবেঙ্গলে ধাক্কা। নাওরেম মহেশ সিংহ ছিটকে গেলেন গোটা মরসুম থেকেই। চেন্নাইয়িন এফসি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। মহেশের ছিটকে যাওয়ার খবর মঙ্গলবার জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।

Advertisement

নববর্ষের আগের দিন উদ্বেগ বাড়ল লাল-হলুদ শিবিরে। দেশের অন্যতম সেরা ফুটবলারকে ছাড়াই বাকি মরসুমের পরিকল্পনা করতে হবে কোচ অস্কার ব্রুজ়োকে। চেন্নাইয়িন ম্যাচে চোট পাওয়ার পরই আশঙ্কা তৈরি হয়েছিল লাল-হলুদ মিডফিল্ডারকে নিয়ে। সেই আশঙ্কাই সত্যি হল।

চেন্নাইয়িনের বিরুদ্ধে ৫৭ মিনিটে মহেশকে নামিয়ে ছিলেন ব্রুজ়ো। ১০ মিনিট পরেই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় মহেশকে। ইস্টবেঙ্গল বিবৃতিতে বলেছে, ‘‘কয়েক দিন আগে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে চোট পান নাওরেম মহেশ সিংহ। ক্লাবের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মহেশের চোট কতটা গুরুতর, তা নির্ধারণের চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে মনে করা হচ্ছে, বাকি মরসুমে আর খেলতে পারবেন না মহেশ। আমরা ওর দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময় মহেশকে সবরকম সাহায্য করার জন্য ক্লাব প্রস্তুত।’’

Advertisement

আগামী বৃহস্পতিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চিন্তা বাড়ল লাল-হলুদ শিবিরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement