Cristiano Ronaldo

রোনাল্ডোকে জোর করে ট্রফি জেতানোর চেষ্টা হচ্ছে! সৌদি প্রো লিগে আল নাসেরের বিরুদ্ধে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ

গত তিন বছর ধরে আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু দলকে এখনও ঘরোয়া লিগ দিতে পারেননি। এ বার সেই সুযোগ রয়েছে। অভিযোগ, রোনাল্ডোর দলকে জোর করে ট্রফি জেতানোর চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৩৮
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

গত তিন বছর ধরে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু দলকে এখনও ঘরোয়া লিগ দিতে পারেননি। এ বার সেই সুযোগ রয়েছে। কারণ সৌদি প্রো লিগে শীর্ষে রয়েছে আল নাসের। এর মধ্যেই অভিযোগ উঠল, রোনাল্ডোর দলকে জোর করে ট্রফি জেতানোর চেষ্টা করা হচ্ছে।

Advertisement

বুধবার আল আহলি ক্লাবের ইভান টনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। আল ফায়হার সঙ্গে ১-১ ড্র করে আল আহলি। সেই ম্যাচে দু’টি বিতর্কিত পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে আল আহলি আটকে রয়েছে ৬৬ পয়েন্টে। জিতলে ৬৮ পয়েন্ট হত। সে ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালকে ছুঁয়ে ফেলার পাশাপাশি আল নাসেরের (৭০) সঙ্গেও ব্যবধান কমাতে পারত। তা আর সম্ভব নয়। আল নাসের একটি ম্যাচ কম খেলেছে।

টনি বলেছেন, “দুটো পেনাল্টি নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। দিনের আলোর মতো পুরোটা পরিষ্কার। জানি না রেফারি কী ভাবছিল। দু’হাতে বল তুলে নিলে আপনি পেনাল্টি দেবেন কি না? আমরা যখন রেফারির সঙ্গে কথা বলতে গেলাম, উনি আমাদের চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে বললেন। একজন রেফারি কী করে এ কথা বলতে পারে?”

Advertisement

টনি এখানেই থামেননি। আরও বলেছেন, “আপনারা শুনতে চাইলে আমি আরও কথা বলতে পারি। জানি তাতে আমার সমস্যা বাড়তে পারে। কিন্তু আমি এমন একজন মানুষ যে মনের কথা বলতে ভালবাসে। রেফারিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ওঁর মন অন্য কোথাও ছিল।”

এই সিদ্ধান্ত থেকে কার উপকার হবে? টনি হাসতে হাসতে বলেন, “আমরা সবাই জানি কার দলকে তাড়া করছি। কাকে খুশি করানোর চেষ্টা চলছে সেটা সকলে বুঝতে পারছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement