Champions League

ভিনির দাপটে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

এক সপ্তাহ আগে বেনফিকার বিরুদ্ধে প্লে-অফের প্রথম পর্বে গোলের পরেও যখন উৎসব করছিলেন, ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯
Share:

গোলকরে সতীর্থদের সঙ্গে উদযাপন ভিনিশিয়াস জুনিয়রের। ছবি: রয়টার্স।

ম‌্যাচের বয়স তখন ৮০ মিনিট। ফেদেরিকো ভালভার্দের বাড়ানো বল ধরে বাঁ-দিক দিয়ে অনেকটা দৌড়ে দুরূহ কোণ থেকে গোল করেই ভিনিশিয়াস জুনিয়র ছুটলেন কর্নার ফ্ল‌্যাগের দিকে। কোমর দোলাতে শুরু করলেন। এক সপ্তাহ আগে বেনফিকার বিরুদ্ধে প্লে-অফের প্রথম পর্বে গোলের পরেও যখন উৎসব করছিলেন, ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব‌্য। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সে সবের জবাব দিয়েই ২-১ গোলে বেনফিকাকে হারিয়ে (দুই পর্ব মিলিয়ে ৩-১) চ‌্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

সেই কারণেই ম‌্যাচের পরে রিয়ালের অরেলিয়ঁ চুয়ামেনি বলেছেন, “রিয়াল মাদ্রিদের জয় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জয়।” তাঁর সংযোজন, “আমি মনে করি এই ম‌্যাচের থেকেও বড় ছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই। আমাদের সকলের জয়।” রিয়ালের সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। দু’মিনিট পরে চুয়ামেনির গোলে সমতা ফেরে। তবে নায়ক ভিনিশিয়াসই। পাশাপাশি শেষ ষোলোয় পৌঁছেছে গত বারের চ‌্যাম্পিয়ন প‌্যারিস সঁ জরমঁ, আতলেতিকো মাদ্রিদ, গালাতাসারে।

এ দিকে আর্থিক অস্বচ্ছতার কারণে প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটতে পারে ম‌্যাঞ্চেস্টার সিটির। তাদের বিরুদ্ধে ১১৫ টি-র বেশি অভিযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন