FIFA World Cup 2026

বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির

১৯৮২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়েছিল ৩৬তম ম্যাচে। সেই নজিরকে ছাপিয়ে গেল এ বারের বিশ্বকাপ। ১৯৭৮ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়েছিল ৩৮তম ম্যাচে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৫:৪৪
Share:

টিউনিশিয়ার বিরুদ্ধে জাপানের গোল। ছবি: রয়টার্স।

এ বার বিশ্বকাপে প্রচুর গোল হচ্ছে। সবচেয়ে বেশি গোল হয়েছিল জার্মানি-কুরাসাও ম্যাচে। মোট ৮ গোল হয়েছিল ওই ম্যাচে। শনিবার নেদারল্যান্ডস-সুইডেন ম্যাচেও হয়েছে ৬ গোল। সব মিলিয়ে এ বারের বিশ্বকাপ ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলল।

Advertisement

নেদারল্যান্ডসের কোডি গাকপো এ বারের বিশ্বকাপের শততম গোলটি করেছেন। গত ১২ জুন প্রথম গোলটি করেছিলেন মেক্সিকোর জুলিয়ান কুইনোনস। প্রতিযোগিতার ৩৩তম ম্যাচে ১০০ গোল হল। এত কম ম্যাচে ১০০ গোল বিশ্বকাপে গত ৬৮ বছরে হয়নি।

১৯৮২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়ে ছিল ৩৬তম ম্যাচে। সেই নজিরকে ছাপিয়ে গেল এ বারের বিশ্বকাপ। ১৯৭৮ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে ১০০ গোল হয়েছিল ৩৮তম ম্যাচে। সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল হয়েছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে। সে বার মাত্র ২০টি মাচেই গোলের সেঞ্চুরি হয়ে গিয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম।

Advertisement

অষ্টম দেশ হিসাবে নেদারল্যান্ডসও বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচের ১৭ মিনিটে ব্রবির গোলটি তাদের বিশ্বকাপে ১০০তম। উল্লেখ্য, রবিবার জাপান-টিউনিশিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচ। অর্থাৎ এক দিনে তিন মাইলফলক স্পর্শ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement