Lionel Messi in Inter Miami

মেসির জোড়া গোল, পিছিয়ে থেকেও জয় ইন্টার মায়ামির, মরসুমে প্রথম জয় গত বারের চ্যাম্পিয়নদের

চলতি মরসুমে প্রথম জয় পেল ইন্টার মায়ামি। পিছিয়ে পড়েও ম্যাচ জিতল তারা। জয়ের নায়ক লিয়োনেল মেসি। জোড়া গোল করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:০৩
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের বিরুদ্ধে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে জয়ে ফিরল ইন্টার মায়ামি। পিছিয়ে পড়েও জিতল গত বারের চ্যাম্পিয়নেরা। নায়ক লিয়োনেল মেসি। জোড়া গোল করলেন তিনি। করালেন একটি। ফলে ০-২ পিছিয়ে থেকেও ৪-২ ম্যাচ জিতল মায়ামি।

Advertisement

প্রথমার্ধে জোড়া গোল খায় মায়ামি। ১৮ মিনিটের মাথায় গোল করেন ক্রোয়েশিয়ার ফুটবলার মার্কো পাসালিচ। ছ’মিনিট পরেই দ্বিতীয় গোল করে অরল্যান্ডো। এ বার আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিন ওজেডা বল জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিলেন মায়ামি রগ্রিগো ডি পল। কিন্তু গোল করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে এক গোল শোধ করেন মাতেও শিলভেট্টি। ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন তিনি।

Advertisement

৫৭ মিনিটের মাথায় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। বক্সের প্রান্তে বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৮৫ মিনিটের মাথায় গোল করান মেসি। তাঁর পাস ধরে মায়ামিকে এগিয়ে দেন টেলাস্কো সেগোভিয়া। ৯০ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৪-২ এগিয়ে যায় মায়ামি। আর ফিরতে পারেনি অরল্যান্ডো।

এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে সপ্তম স্থানে রয়েছে মায়ামি। দু’ম্যাচে ৩ পয়েন্ট মেসিদের। তবে সবে লিগ শুরু হয়েছে। সব দল দু’টি করে ম্যাচ খেলেছেন। এখনও অনেক খেলা বাকি। ফলে লিগের ছবি বদলে দেওয়ার সুযোগ রয়েছে মায়ামির সামনে। মেসি তারই ইঙ্গিত দিয়ে দিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement