Women's U17 Asian Cup

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে আর এক ধাপ দূরে ভারতের মেয়েরা, প্রতিবেশী দেশকে হারালেই হবে ইতিহাস

অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। শুক্রবার তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লেবাননকে। আর একটি ম্যাচ জিতলেই যোগ্যতা অর্জন নিশ্চিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ২১:৫৯
Share:

গোলের পর মহিলা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। শুক্রবার তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লেবাননকে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ফিলিপিন্স এবং চিনা তাইপেই তাদের ম্যাচ ১২ বা তার বেশি গোলের ব্যবধানে জিততে পারেনি। তার পরেই ভারতের কোয়ার্টারে ওঠা নিশ্চিত হয়ে যায়। গ্রুপের তৃতীয় দল হিসাবে কোয়ার্টারে উঠেছে ভারত।

Advertisement

ভারতের হয়ে এ দিন জোড়া গোল করেছেন প্রীতিকা বর্মন। একটি করে গোল অলবা দেবী সেনজাম এবং জোয়ার। ২০০৫-এর পর এই প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম গোল এবং প্রথম জয়। প্রথম বার নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেছে তারা। অতীতে অনূর্ধ্ব-১৯ এশিয়ান কাপের নকআউটে খেলেছে ভারত।

কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ প্রতিবেশী তথা আয়োজক দেশ চিন। তারা নিজেদের গ্রুপে সব ম্যাচ জিতেছে। কোয়ার্টার ফাইনালে জিততে পারলেই ২০২৬ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। সেটি হবে মরক্কোয়। সে ক্ষেত্রে প্রথম বার নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে খেলবে তারা। এর আগে আয়োজক দেশ হিসাবে ভারতের পুরুষ এবং মহিলা দুই অনূর্ধ্ব-১৭ দলই বিশ্বকাপ ফুটবল খেলেছে।

Advertisement

২০২২-এ মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হয়েছিল ভারতে। একটিও ম্যাচ জিততে পারেনি আয়োজক দেশ। তিনটি ম্যাচেই হেরেছিল। একটিও গোল করতে পারেনি। হজম করেছিল ১৬টি গোল। তার মধ্যে ব্রাজ়িলের কাছে পাঁচ গোল এবং আমেরিকার কাছে আট গোল খেয়েছিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement