ISL

ISL 2021-22: দু’নম্বরে উঠে এল চেন্নাইয়িন

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে এগিয়ে যায় চেন্নাইয়িন। গোল করেন লালিয়ানজ়ুয়ালা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৭:০৫
Share:

লালিয়ানজ়ুয়ালা ছাংতে। ছবি আইএসএল।

আইএসএল

Advertisement

নর্থ ইস্ট ১ চেন্নাইয়িন ২

Advertisement

লালিয়ানজ়ুয়ালা ছাংতে-অনিরুদ্ধ থাপা যুগলবন্দিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ২-১ হারাল চেন্নাইয়িন এফসি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ছুঁয়ে ফেলল এটিকে-মোহনবাগানকে। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাইয়িন। এক নম্বরে রয় কৃষ্ণরাই।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে এগিয়ে যায় চেন্নাইয়িন। গোল করেন লালিয়ানজ়ুয়ালা। ম্যাচের সেরাও হন তিনি। আক্রমণের ঝাঁঝ বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন নর্থ ইস্টের কোচ খালিদ জামিল। ৫০ মিনিটে চেন্নাইয়িন গোলরক্ষক বিশাল কাইতের ভুলে ১-১ করেন ভি পি সুহের। তিন মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল নর্থ ইস্ট। কিন্তু গুরজিন্দর কুমারের শট পোস্ট লাগে। এই ধাক্কা সামলে অনিরুদ্ধের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় চেন্নাইয়িন। ৭৪ মিনিটে বাংলার রহিম আলির পাস থেকেই অসাধারণ গোল করে বলিউড তারকা অভিষেক বচ্চনের দল চেন্নাইয়িনকে ২-১ এগিয়ে দেন অনিরুদ্ধ। অষ্টম আইএসএলে জয় অধরাই থাকল বলিউডের আর এক জন আব্রাহামের দল নর্থ ইস্টের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement