FIFA World Cup 2026

বিশ্বকাপে নজির গড়েই চলেছেন মেসি! টানা সাত ম্যাচে গোলের কীর্তি ছাড়াও আর একটি বিশ্বরেকর্ড স্পর্শ লিয়োর

এ বারের বিশ্বকাপে ছ’টি গোল হয়ে গেল লিয়োনেল মেসির। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে। জর্ডনের বিরুদ্ধে একটি বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন লিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১২:৫৩
Share:

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে আরও একটি নজির গড়ে ফেললেন লিয়োনেল মেসি। রবিবার জর্ডনের বিরুদ্ধে ফ্রিকিক থেকে গোল করে বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা বেড়ে হয়েছে ১৯।

Advertisement

জর্ডনের বিরুদ্ধে প্রথম একাদশে মেসিকে রাখেননি লিয়োনেল স্কালোনি। ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামান লিয়োকে। ৮০ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। এ বারের বিশ্বকাপে ছ’টি গোল হয়ে গেল তাঁর। বিশ্বকাপে ফ্রিকিক থেকে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন মেসি। চতুর্থ ফুটবলার হিসাবে বিশ্বকাপে ফ্রিকিক থেকে সরাসরি দু’টি গোল করলেন। মেসি ২০২২ সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে সরাসরি একটি গোল করেছিলেন। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করেছেন বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে। প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন, সেরা ফর্মে রয়েছেন।

ব্রাজ়িলের রিভেলিনো ১৯৭০ এবং ১৯৭৪ সালে বিশ্বকাপ ফ্রিকিক থেকে সরাসরি গোল করেছিলেন। ফ্রান্সের বর্নার্ড চেঙ্গিনি ১৯৮২ সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে দু’টি গোল করেছিলেন। ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম ১৯৯৮ এবং ২০০৬ সালের বিশ্বকাপে ফ্রিকিক থেকে গোল করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement