EPL 2025-26

আবার হার, প্রিমিয়ার লিগে লড়াই আরও কঠিন হল লিভারপুলের, ওয়েলবেকের জোড়া গোলে জিতল ব্রাইটন

কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারেকে ঘরের মাঠে হারিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে ফিরতেই হারতে হল তাদের। শনিবার ব্রাইটনের কাছে ১-২ গোলে হেরেছে আর্নে স্লটের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২২:১৫
Share:

লিভারপুল-ব্রাইটন ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারেকে ঘরের মাঠে হারিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে ফিরতেই হারতে হল তাদের। শনিবার ব্রাইটনের কাছে ১-২ গোলে হেরেছে আর্নে স্লটের দল। জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেক। হারের ফলে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচেই থাকল লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে আটে উঠে এল ব্রাইটন। চলতি মরসুমে ১০টি ম্যাচ হারল লিভারপুল।

Advertisement

ট্র্যাফিকে লিভারপুলের সমর্থকেরা আটকে পড়ায় এ দিন ম্যাচ ১৫ মিনিট দেরিতে শুরু হয়। প্রথম থেকেই ব্রাইটন চাপে রেখেছিল লিভারপুলকে। ১৪ মিনিটে দিয়েগো গোমেজ়ের ক্রস থেকে হেডে ব্রাইটনকে এগিয়ে দেন ওয়েলবেক। লিভারপুল আধ ঘণ্টার মাথায় সমতা ফেরায়। ব্রাইটন গোল খায় লিউইস ডাঙ্কের দোষে। হেড করে গোলকিপারকে বল ফেরত দেওয়ার সময় ডাঙ্ক দেখেননি পিছনে মিলোস কেরকেজ় রয়েছেন। লিভারপুলের ফুটবলার গোল করেন।

বিরতির ১০ মিনিট পরেই এগিয়ে যায় ব্রাইটন। বাঁ দিক থেকে ইয়ানকুবা মিনতেহর ক্রস বক্সে ওয়েলবেকের সামনে নামিয়ে দেন জ্যাক হিনশেলউড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার গোল করতে ভুল করেননি।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি যেতে গেলে প্রথম চার দলের মধ্যে থাকতে হবে। এই পরিস্থিতিতে তা লিভারপুলের পক্ষে সম্ভব নয়। চারের বাইরে শেষ করেও লিভারপুলকে পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে এই মরসুমে ট্রফি জিততে হবে। কোয়ার্টারে তাদের সামনে শক্তিশালী প্যারিস সঁ জরমঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement