Mohun Bagan Super Giant

বৃষ্টিভেজা মাঠে খেলে গুরুতর চোট নর্থইস্টের ফুটবলারের, মোহনবাগান ম্যাচে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন

বৃষ্টির মধ্যেই রবিবার হয়েছে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ। সেই ম্যাচে গুরুতর চোট পেলেন নর্থইস্টের ফুটবলার অঙ্কিত পদ্মনাভন। এর পরেই ফুটবলারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:০০
Share:

অঙ্কিত পদ্মনাভন। — ফাইল চিত্র।

বল ভাসছিল জলে। ফুটবলারেরা খেলা তো দূর, ভাল করে দৌড়তেও পারছিলেন না। সেই পরিস্থিতিতেই রবিবার হয়েছে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ, যা সবুজ-মেরুন জিতেছে ১-০ গোলে। সেই ম্যাচে গুরুতর চোট পেলেন নর্থইস্টের ফুটবলার অঙ্কিত পদ্মনাভন। এর পরেই ফুটবলারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

জানা গিয়েছে, কাঁধে গুরুতর চোট পেয়েছেন অঙ্কিত। কাঁধের হাড় সরে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। বৃষ্টি ভাসা মাঠে খেলতে গিয়েই এমন অবস্থা হয়েছে বলে দাবি করা হয়েছে দলের তরফে। চোট পেয়েছেন মোহনবাগানের সাহাল সামাদও। প্রশ্ন উঠছে, কেন ওই পরিস্থিতিতেও খেলা চালিয়ে যাওয়া হল?

রবিবার গুয়াহাটিতে হওয়া বৃষ্টিতে প্রায় গোটা শহরই জলের তলায়। বেশির ভাগ জায়গায় হাঁটু বা কোমরসমান জল জমে গিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী নামাতে হয়েছে মানুষের সাহায্যার্থে।

Advertisement

উল্লেখ্য, রবিবারের ম্যাচ প্রায় এক ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। মাঠে জল জমে বল ভাসছিল। সেই জমা জল কিছুটা পরিষ্কার করা পর খেলা শুরু হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। কারণ বৃষ্টি হয়েই যাচ্ছিল। নর্থইস্টের ফুটবলারেরা বার বার খেলা বন্ধের আবেদন করলেও রেফারি ক্রিস্টাল জন কানে তোলেননি। মোহনবাগান খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ছিল। যে হেতু ফল ছিল তাদের অনুকূলে। শেষ পর্যন্ত মোহনবাগানই বিজয়ী হয়েছে ম্যাচে। তবে প্রশ্ন উঠেছে রেফারির সিদ্ধান্ত নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement