Neymar Jr.

স্যান্টোসকে জিতিয়ে রেফারিকে তোপ নেমারের

ম্যাচের ৪০ মিনিটে নেমারের অসাধারণ পাস থেকেই স্যান্টোসকে এগিয়ে দেন থাসিয়ানো। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে মোয়েসেসের গোলের নেপথ্যেও তিনি। তাঁর অসাধারণ পাস থেকে গন্সালো এস্কোবার গোল করার জন্য বল সাজিয়ে দিয়েছিলেন সতীর্থকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:২৩
Share:

ক্ষুব্ধ: রেফারির সিদ্ধান্তে হতাশ নেমার। —ফাইল চিত্র।

চেনা ছন্দে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলের সেরি আ-তে রেমোর বিরুদ্ধে স্যান্টোস এফসি-র ২-০ জয়ের নেপথ্যে অন্যতম কারিগর তিনি। নিজে গোল না পেলেও করিয়েছেন। মাথা গরম করে দেখেছেন হলুদ কার্ডও।

ম্যাচের ৪০ মিনিটে নেমারের অসাধারণ পাস থেকেই স্যান্টোসকে এগিয়ে দেন থাসিয়ানো। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে মোয়েসেসের গোলের নেপথ্যেও তিনি। তাঁর অসাধারণ পাস থেকে গন্সালো এস্কোবার গোল করার জন্য বল সাজিয়ে দিয়েছিলেন সতীর্থকে। কিন্তু ৮৬ মিনিটে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। এর ফলে আগামী রবিবার মারাকানা স্টেডিয়ামে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে খেলতেপারবেন না নেমার।

বিশ্বকাপের জন্য আগামী ১৮ মে দল ঘোষণা করার কথা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। তিনি জানিয়েছেন, একশো শতাংশ ফিট ফুটবলারদেরই দলে রাখবেন। নিজেকে প্রমাণ করার জন্য স্যান্টোসের হয়ে ১৪টি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেমার। শুক্রবার প্রথম ম্যাচে পুরো সময়ই মাঠে থাকতে মরিয়া ছিলেন তিনি। কিন্তু খেলা শেষ হওয়ার চার মিনিট আগে রেমোর দিয়েগো হার্নান্দেস পিছন থেকে কড়া ট্যাকল করতেই মেজাজ হারান। রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও হলুদ কার্ড দেখান নেমারকে। রেমোর সমর্থকদের কটাক্ষের শিকারও হন তিনি। নেমারের উদ্দেশে তাঁরা বলেন, ‘‘তুমিবিশ্বকাপে যাচ্ছ না।’’

নেমার অবশ্য বেশি ক্ষুব্ধ রেফারির উপরে। তিনি বলেছেন, ‘‘এটা অন্যায়। অকারণে আমাকে পিছন থেকে ফাউল করা হয়েছিল। আমি রেফারির কাছে অভিযোগ জানাতে গিয়ে হলুদ কার্ড দেখেছি। ফুটবলারদের প্রতি রেফারির আচরণ সম্মানজনক নয়। সর্বত্র নিজের আধিপত্য বজায় রাখতে চায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন