SAFF Cup

ভারতে খেলতে আসবে না পাকিস্তান! নিরাপত্তার কারণে আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল পড়শি দেশ

পহেলগামের হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এ বার আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২০:২৮
Share:

নাম তুলে নিল পাকিস্তান দল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

পহেলগামের হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। সেই ঘটনার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি পাকিস্তান। এ বার আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল তারা। জানা গিয়েছে, মহিলাদের দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা সাফ কাপ থেকে নাম তুলে নিয়েছে তারা।

Advertisement

আগামী ২৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত সাফ প্রতিযোগিতা চলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসাবে থাকছে না পাকিস্তান। বৃহস্পতিবারই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। ২০১৬-র পর আবার সাফ প্রতিযোগিতা আয়োজন করছে ভারত।

পাকিস্তান না থাকায় ছ’টি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। সম্প্রতি ঢাকায় সাফের সচিবালয়ে আনুষ্ঠানিক ড্র হয়েছে। দু’টি গ্রুপে রয়েছে তিনটি করে দল। ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং মলদ্বীপ খেলবে এই প্রতিযোগিতা।

Advertisement

ভারতের জন্য অসুবিধার না হলেও, পাকিস্তানের মহিলা ফুটবল দলের জন্য এই সিদ্ধান্ত বড় ধাক্কা। সাম্প্রতিককালে প্রশাসনিক দুর্নীতিতে বিদ্ধ হয়েছে পাকিস্তানের ফুটবল সংস্থা। বিদেশে সে ভাবে খেলতেই যায়নি তারা। এই প্রতিযোগিতায় খেলে নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ ছিল তাদের সামনে। সেটাও হচ্ছে না।

এর আগে নভেম্বরে ভারতের তামিলনাড়ুতে হওয়া জুনিয়র হকি বিশ্বকাপ থেকেও নাম তুলে নিয়েছিল পাকিস্তান। তার আগে রাজগীরে এশিয়া কাপেও দল পাঠায়নি তারা। উল্লেখ্য, মহিলাদের সাফ কাপে ভারত পাঁচ বারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ট্রফি জিতেছে দু’বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement