রেফারিকে মার

রেফারিকে মারার অপরাধে এ বার লাল-কার্ড দেখলেন বিএনআর ফুটবলার মিঠুন নাহা। প্রিমিয়ার বি ডিভিশনের ম্যাচে। আর্মি কোচের মতো তিনি অবশ্য সরাসরি গায়ে হাত তোলেননি। তবে রেফারিকে লক্ষ্য করে এত জোরে শট মারেন মিঠুন যে, মাটিতে পড়ে যান রেফারি।

Advertisement
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৮
Share:

রেফারিকে মারার অপরাধে এ বার লাল-কার্ড দেখলেন বিএনআর ফুটবলার মিঠুন নাহা। প্রিমিয়ার বি ডিভিশনের ম্যাচে। আর্মি কোচের মতো তিনি অবশ্য সরাসরি গায়ে হাত তোলেননি। তবে রেফারিকে লক্ষ্য করে এত জোরে শট মারেন মিঠুন যে, মাটিতে পড়ে যান রেফারি। বিএনআর দলের তাণ্ডব এখানেই শেষ হয়নি। শনিবার পাঠচক্রের কাছে ০-১ গোলে হারের পরে লাইন্সম্যানদের দিকেও তেড়ে যান দলের ফুটবলাররা। পাঠচক্রের অন্যতম শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য চাকদহ থেকে ফোনে বলেন, ‘‘আইএফএ-কে লিখিত অভিযোগ করব। গোটা ঘটনার ভিডিও তুলে রেখেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement