সন্তোষে নেমেই ৩ গোলে হার

সন্তোয ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাকে ১-৩ হারাল গোয়া। নাগপুরে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের কুড়ি মিনিটের মধ্যে তিন গোল খায় অলোক মুখোপাধ্যায়ের দল। গোয়ার গোলদাতারা মিলাগ্রেস গঞ্জালভেস, অ্যাগনেলো কোলাসো আর বিভান ডি’মেলো। নরহরি শ্রেষ্ঠা বাংলার একমাত্র গোলদাতা। হারের কারণ হিসেবে ডিফেন্সের ‘বাচ্চাদের’ মতো ভুলকে দায়ী করলেন বাংলার কোচ।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

সন্তোয ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাকে ১-৩ হারাল গোয়া। নাগপুরে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের কুড়ি মিনিটের মধ্যে তিন গোল খায় অলোক মুখোপাধ্যায়ের দল। গোয়ার গোলদাতারা মিলাগ্রেস গঞ্জালভেস, অ্যাগনেলো কোলাসো আর বিভান ডি’মেলো। নরহরি শ্রেষ্ঠা বাংলার একমাত্র গোলদাতা। হারের কারণ হিসেবে ডিফেন্সের ‘বাচ্চাদের’ মতো ভুলকে দায়ী করলেন বাংলার কোচ। দীপক-রানা-বাবু-তন্ময়ের ডিফেন্স নিয়ে নাগপুর থেকে অলোক বললেন, ‘‘বাচ্চাদের মতো ভুল করেছে ডিফেন্স। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডাররা এমন সব ভুল করে বসল! গোলের সুযোগও নষ্ট হয়েছে।’’ এ দিকে আবার পেশিতে চোট পেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড অসীম বিশ্বাস। বৃহস্পতিবার পঞ্জাব ম্যাচে তিনি অনিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement