ICC World Cup 2019

একই বলে বোল্ড ও ছক্কা, সৌজন্যে সৌম্য ও আর্চার, দেখুন ভিডিয়ো

বিশ্বকাপে সবই সম্ভব। ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে শনিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১৫:১০
Share:

সৌম্য সরকারকে ফেরানোর পরে আর্চার। ছবি: রয়টার্স।

একই বলে বোল্ড। আবার ছক্কাও। কস্মিনকালে এমন দৃশ্য কি দেখেছে ক্রিকেট-দুনিয়া! স্মরণকালের মধ্যে এমন ছবি কারোরই মনে পড়ছে না। আইসিসি-ও টুইট করেছে, স্টাম্পে আঘাত করার পরে সেই বল ‘ছক্কা’ হচ্ছে এমন দৃশ্য কি কেউ কখনও দেখেছে?

Advertisement

বিশ্বকাপে সবই সম্ভব। ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে শনিবার। বোলার ইংল্যান্ডের জোফ্রা আর্চার। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ইংল্যান্ডের করা পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমেছিলেন।

চতুর্থ ওভার করতে আসেন আর্চার। তাঁর দারুণ গতির বল সৌম্যর ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে মসৃণ ভাবে গলে গিয়ে উইকেটের বেল নাড়িয়ে দেয়। তার পরে সবাইকে চমকে দিয়ে সেই বল উ়ড়ে যায় বাউন্ডারি লাইনের ওপারে।

Advertisement

আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল, তবে ভারতই এগিয়ে’

বাংলাদেশ অবশ্য ম্যাচ জিততে পারেনি। শেষমেশ ১০৬ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। শাকিব আল হাসানের দুরন্ত ১২১ রানও বাঁচাতে পারেনি বাংলাদেশকে। ইংল্যান্ডের বিশাল রান, শাকিবের অতিমানবিক ইনিংসের থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চা হয়েছে আর্চারের বিস্ময় বল নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement