রোহিত-শুভমন জুটির একাধিক রেকর্ড। ছবি টুইটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দারুণ শুরু করেছিল
রোহিতের পর টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেই প্যাট কামিন্সের বলে আউট হন গিল। এখনও ২৪২ রানে পিছিয়ে আছে ভারত। ক্রিজে আছেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। এশিয়ার বাইরে ২০১০ সালের সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচের পর আর কোনও ভারতীয় ওপেনিং জুটি ২০ ওভারের বেশি টিকতে পারেনি।
চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এশিয়ার বাইরে হাফ সেঞ্চুরি করলেন গিল। ১৯৮২ সালে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন রবি শাস্ত্রী। শুধু তাই নয়, সাত ম্যাচ পর ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান করলেন ভারতের কোনও ওপেনার জুটি।
আরও খবর: রাহানের আউটের আবেদন নিয়ে বিতর্ক তৈরি করলেন মার্নাস লাবুশেন
আরও খবর: সচিন, কোহালি নিয়ে শুভমনকে স্লেজিং লাবুশানের