IPL 2022

IPL 2022: মাঠে ধোনি-কোহলী লড়াই, গ্যালারিতে ঠোঁটে-ঠোঁটে ব্যারিকেডে পূর্ণ প্রেম

ছেলেটি প্রথমে অবাক হয়ে যান। প্রথমে বুঝে উঠতে পারেননি কিছু। তারপর তিনি হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত মেয়েটি ওই আঙটি ছেলেটির হাতে পরিয়ে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ০০:৪০
Share:

প্রেমিককে বিয়ের প্রস্তাব প্রেমিকার। ছবি টুইটার।

মহেন্দ্র সিংহ ধোনি বনাম ফ্যাফ ডুপ্লেসি। মাঠের ভিতরে এই লড়াই যতটা আকর্ষণীয়, মাঠের বাইরে চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচও ততটাই নজর কাড়ল।

Advertisement

খেলা চলাকালীন গ্যালারিতে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিককে। তখন চেন্নাই সুপার কিংস রান তাড়া করছিল। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হঠাৎই দেখা যায়, এক তরুণী হাঁটু মুড়ে বসে রয়েছেন। সামনে এক তরুণ দাঁড়িয়ে। ছেলেটির গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি। মেয়েটি পরে ছিলেন লাল রঙের টি-শার্ট।

Advertisement

মেয়েটি একটি আঙটি বের করে ছেলেটিকে বিয়ের প্রস্তাব দেন। জিজ্ঞেস করেন, তিনি তাঁকে বিয়ে করতে চান কি না। ছেলেটি প্রথমে অবাক হয়ে যান। প্রথমে বুঝে উঠতে পারেননি কিছু। তারপর তিনি হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত মেয়েটি ওই আঙটি ছেলেটির হাতে পরিয়ে দেন।

বুধবারের ম্যাচে বেঙ্গালুরু ১৩ রানে হারায় চেন্নাইকে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু চতুর্থ স্থানে উঠে এল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement