Virat-Naveen Controversy

বিরাট বিতর্ক বয়ে বেড়াচ্ছেন নবীন! কোহলি আউট হতেই খোঁচা গম্ভীরদের দলের পেসারের

বিরাট কোহলির সঙ্গে বিবাদের কথা এখনও ভুলতে পারেননি নবীন উল হক। বিরাটকে আবার খোঁচা দিলেন গৌতম গম্ভীরদের দলের বোলার। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ২২:৪৪
Share:

মাঠেই বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নবীন উল হক। —ফাইল চিত্র

বিরাট কোহলির সঙ্গে মাঠে বিবাদের স্মৃতি কি এখনও রয়েছে নবীন উল হকের মনে। নইলে বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই দেখার কথা সমাজমাধ্যমে কেন জানাবেন গৌতম গম্ভীরদের দলের বোলার! বিরাট আউট হওয়ার পরে খোঁচাও দিলেন আফগান পেসার।

Advertisement

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হোটেলের ঘরে টিভিতে সেই খেলা দেখেছেন নবীন। ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের আফগান পেসার। সেই সঙ্গে আমের ছবিও দিয়েছেন তিনি। অর্থাৎ, আম খেতে খেতে রোহিত, কোহলিদের খেলা দেখছেন তিনি।

নবীন যে ছবি দিয়েছেন তাতে পীযূষ চাওলাকে দেখা যাচ্ছে। অর্থাৎ, বেঙ্গালুরু তখন ব্যাট করছিল। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রানে আউট হয়ে গিয়েছেন কোহলি। তার পরেই আম খেতে খেতে খেলা দেখার কথা জানিয়েছেন নবীন।

Advertisement

নবীনের ইনস্টাগ্রাম স্টোরি।

লখনউ-বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন নবীনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি। ম্যাচ শেষে তাতে জড়িয়ে পড়েন গম্ভীর। দু’জনের বিবাদ থামাতে হিমশিম খান দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এই ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ এবং নবীনের ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

এই ঘটনায় বিসিসিআইকে জড়িয়েছেন কোহলি। বোর্ডকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, বোর্ড তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়াতে তিনি খুশি নন। সেই সঙ্গে বিরাট জানিয়েছেন, তিনি এমন কিছু বলেননি গম্ভীরকে যার জন্য এত বড় শাস্তি দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement