বিশ্বের কুড়ি নম্বর কোরিয়ার লি হিয়ুনের বিরুদ্ধে হেরে গেলেন ভারতের অজয় জয়রাম। ফলে কোরিয়া ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টনে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। এর আগে দু’বার মুখোমুখি লড়াইয়ে জিততে পারেননি এই কোরীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়রাম। এ দিনও ৪৪ মিনিটের লড়াইয়ে তিনি হারেন ২৩-২৫, ১৩-২১। তবে বিশ্বের ২৭ নম্বর জয়রাম এক সময় ম্যাচে ১৪-১১ এগিয়ে গিয়েছিলেন কিন্তু সেটা ধরে রাখতে পারেননি।