PhD Admission 2026

শুধু ইংরেজি, ইতিহাস-ই নয়, রয়েছে আরও অনেক বিষয়, পিএইচডি-র সুযোগ ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে

বায়োকেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, কমার্স, গণজ্ঞাপন, ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক সায়েন্স, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জিয়োলজি-সহ আরও একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭
Share:

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরের পরে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বায়োকেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, কমার্স, গণজ্ঞাপন, ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক সায়েন্স, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস, কন্নড়, ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, জীববিজ্ঞান, ম্যানেজমেন্ট, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, পারফর্মিং আর্টস, পদার্থবিদ্যা, ফিজ়িক্যাল এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিদ্যা, রুরাল ডেভেলপমেন্ট, সমাজবিদ্যা, রাশিবিজ্ঞান, তেলুগু, উর্দু, প্রাণিবিদ্যা বিষয়ে পিইএচডি করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement