পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সাত উইকেটে জিতে তিন টেস্টের সিরিজ ১-১ করল শ্রীলঙ্কা। কলম্বোয় এ দিন ছোটখাটো ব্যাটিং বিপর্যয় আর বৃষ্টির আশঙ্কা মোকাবিলা করে ১৫৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুণারত্নের ৫০ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের (৭৭) সঙ্গে তৃতীয় উইকেটে তাঁর ৭২ রানের পার্টনারশিপ শ্রীলঙ্কাকে জিতিয়ে দেয়। তবে স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হবে শ্রীলঙ্কাকে।