la liga

La Liga 2021-22: তৈরি লা লিগার সূচি, কবে মুখোমুখি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ?

বার্সেলোনার প্রথম ম্যাচে তাদের ঘরের মাঠে। তারা খেলবে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১২:১৯
Share:

গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো নামবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। —ফাইল চিত্র

ঘোষণা করে দেওয়া হল লা লিগার সূচি। ২০২১-২২ মরসুমের লা লিগা শুরু হচ্ছে ১৫ অগস্ট থেকে। সেই দিনই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ

Advertisement

বার্সেলোনার প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে। তারা খেলবে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদের প্রথম ৩টি ম্যাচই বাইরের মাঠে। কারণ সেই সময় সান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে সংস্কারের কাজ চলবে। মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে আলাভেসের বিরুদ্ধে।

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ ২৪ অক্টোবর। ফিরতি ম্যাচে মাদ্রিদের মাঠে দুই দল মুখোমুখি হবে ২০ মার্চ।

Advertisement

গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো নামবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। ভ্যালেন্সিয়ার প্রথম ম্যাচ গেটাফের বিরুদ্ধে।

বার্সেলোনা দলে মেসিকে দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। —ফাইল চিত্র

তবে বার্সেলোনা দলে মেসিকে দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। এখন বিশ্বের যে কোনও দলে সই করতে পারেন মেসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement