আইজলে স্বপ্নভঙ্গ মিনার্ভার

রাজীব গাঁধী স্টেডিয়ামে এ দিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। কিন্তু শেষ আঠারো মিনিটের থ্রিলারে বদলে যায় ছবিটা। ৭২ মিনিটে গোল করে আইজলকে এগিয়ে দেন করিম ওমোলাজা নুরাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০৪:২১
Share:

আইজলের পাহাড়ে অপরাজিত তকমা এবং আই লিগ টেবলের শীর্ষ স্থান খোয়াল মিনার্ভা এফসি। বুধবার ২-১ গোলে ঘরের মাঠে জিতল আইজল এফসি।

Advertisement

রাজীব গাঁধী স্টেডিয়ামে এ দিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। কিন্তু শেষ আঠারো মিনিটের থ্রিলারে বদলে যায় ছবিটা। ৭২ মিনিটে গোল করে আইজলকে এগিয়ে দেন করিম ওমোলাজা নুরাইন। গত মরসুমে মিনার্ভার হয়েই আই লিগে খেলেছেন নাইজিরীয় ডিফেন্ডার। এই মরসুমে তিনি সই করেছেন আইজলে। পুরনো দলের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই জ্বলে উঠলেন করিম। ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করেন রোমানিয়া অনূর্ধ্ব-২১ জাতীয় দলের প্রাক্তন মিডফিল্ডার আন্দ্রেই লোনেস্কু। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মিনার্ভার গিরিক খোসলা ব্যবধান কমালেও হার বাঁচাতে ব্যর্থ।

আই লিগে এই মরসুমে দুরন্ত ফর্মে মিনার্ভা। টানা পাঁচটি ম্যাচে অপরাজিত ছিল তারা। বুধবারই প্রথম হারের স্বাদ পেল মিনার্ভা। গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হেরে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে নেমে এল পঞ্জাবের দলটি। শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। মিনার্ভাকে হারিয়ে ষষ্ঠ স্থানে গত বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগেই আইজলের পর্তুগিজ কোচ পাওলো মেনেজেস জানিয়েছিলেন, বিপক্ষের ফুটবলারদের আটকাতে ম্যান মার্কিং করবেন না। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আইজলের ফুটবলাররা। যদিও গোলের জন্য ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল গত বারের চ্যাম্পিয়নদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement