French Open 2026

শেষ চারে উনিশের আন্দ্রিভা, দাপট জ়েরেভেরও

আন্দ্রিভা শেষ চারে মুখোমুখি হবেন ১৫ নম্বর ইউক্রেনের মার্তা কস্টিউকের। যিনি চার বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেককে হারানোর পরে নিজের দেশের সপ্তম বাছাই এলিনা সোয়াইতোলিনাকে তিন সেটে হারান। ফল ৬-৩, ২-৬, ৬-২।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:০৮
Share:

দুরন্ত: সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাস আন্দ্রিভা ও জ়েরেভের। ছবি: রয়টার্স।

দু’বছর আগে ১৭ বছর বয়সে প্রথম বার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে শিরোনামে উঠে এসেছিলেন। আবারও নজর কেড়ে নিলেন শেষ চারে উঠে রুশ তরুণী মিরা আন্দ্রিভা। মঙ্গলবার ফিলিপ শঁতিয়ে কোর্টে তিনি ৬-০, ৬-৩ ফলে উড়িয়ে দেন রোমানিয়ার অভিজ্ঞ সোরানা ক্রিস্টিকে। অষ্টম বাছাই আন্দ্রিভা ৫৬ মিনিটেই শেষ চারের স্থান পাকাকরে ফেলেন।

এই নিয়ে ফরাসি ওপেনে ১৯তম জয় পেলেন তিনি। যা তাঁর নাম রেকর্ড বইয়ে তুলে ফেলল। একুশ শতকে তরুণী খেলোয়াড় হিসেবে লাল মাটির গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি জয়ের অধিকারী হলেন আন্দ্রিভা। শুধু দাপটে জয় নয়, আন্দ্রিভা নজর কেড়ে নেন জয়ের পরে নিজেকে ধন্যবাদ দিয়েও। যা ম্যাচ জেতার পরে তিনি করে থাকেন। সমাজমাধ্যমে যা ছড়িয়েও পড়েছে। এ ব্যাপারে আমেরিকার র‌্যাপ তারকা স্নুপ ডগ-এর বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’-এর বক্তৃতা থেকে প্রেরণা নিয়েছেন রুশ তরুণী। তিনি বলেছেন, ‘‘স্নুপ ডগকে একটা পুরস্কার নেওয়ার পরে এ রকম বলতে দেখেছিলাম। তার পরে আমিও শুরু করি। প্রথমে ব্যাপারটা ঠাট্টা করেই শুরু করেছিলাম। পরে দেখলাম এটা সত্যিও। আমরা যে পরিশ্রম করি কোর্টে, যেআত্মত্যাগ করি, এত অনুশীলন করি, তার জন্য নিজেদের ধন্যবাদদেওয়া উচিত।’’

আন্দ্রিভা শেষ চারে মুখোমুখি হবেন ১৫ নম্বর ইউক্রেনের মার্তা কস্টিউকের। যিনি চার বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেককে হারানোর পরে নিজের দেশের সপ্তম বাছাই এলিনা সোয়াইতোলিনাকে তিন সেটে হারান। ফল ৬-৩, ২-৬, ৬-২।

পুরুষদের সিঙ্গলসে একের পর এক অঘটনের পরে ট্রফি জয়ের দৌড়ে অনেকে এগিয়ে রাখছেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভকে। যিনি এ দিন সেমিফাইনালে উঠলেন ২৭ নম্বর বাছাই স্পেনের উঠতি তারকা রাফায়েল হোদারকে স্ট্রেট সেটে হারিয়ে। ফল ৭-৬ (৩), ৬-১, ৬-৩। শেষ চারে উঠে তিনি খুশি কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘‘খুশি নই। কোথায় উঠলাম সেটা বড় কথা নয়। এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে চাই। সামনে যেই আসুক হারাতে হবে। এটাই আমার লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন