MS Dhoni

সাক্ষীর হাত ধরে ফের জনসমক্ষে মহেন্দ্র সিংহ ধোনি, মুহূর্তে ছবি ভাইরাল

শেষ কবে প্রকাশ্যে এসেছেন, সেটা হয়তো মনে করেও কেউ বলতে পারবেন না। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে তিনি আছেন। তবে ওটুকুই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৪
Share:

বন্ধুর বিয়েতে সস্ত্রীক ধোনি। ছবি ইনস্টাগ্রাম

শেষ কবে প্রকাশ্যে এসেছেন, সেটা হয়তো মনে করেও কেউ বলতে পারবেন না। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে তিনি আছেন। তবে ওটুকুই। অন্যদের মত সেখানে অহরহ ছবি পোস্ট করেন না। কোনও রাজনৈতিক অনুষ্ঠানে তিনি নেই। সামাজিক অনুষ্ঠানে গেলেও ক্যামেরা সামনে এলেই আড়ালে চলে যান। তিনি এক ও অদ্বিতীয় মহেন্দ্র সিংহ ধোনি। যদিও প্রাক্তন ভারত অধিনায়কের ঘরণী সাক্ষী সিংহ ধোনি নেট মাধ্যমে বেশ সক্রিয়। এবার তাঁর সৌজন্যে প্রিয় ‘ক্যাপ্টেন কুল’কে অনেকদিন পরে দেখতে পেলেন তাঁর ভক্তকুল।

Advertisement

কয়েক দিন আগে এক কাছের বন্ধুর বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন মাহি। সেই অনুষ্ঠানে থাকার সময় একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন সাক্ষী। যে ছবি এখন ভাইরাল। কারণ গত আইপিএল শেষ হওয়ার অনেক দিন পর ফের একবার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখা গেল। ছবিতে দেখা যাচ্ছে মুখে এক গাল দাড়ি থাকলেও, মাহি সেই চিরাচরিত মেজাজে হাসছেন।

Advertisement

আর কয়েক মাস পরেই ২০২১ সালের আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে হলুদ জার্সি গায়ে চাপিয়ে ফের চিপকে নামবেন সবার প্রিয় ‘থালা’। স্বভাবতই ধোনি ধামাকা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট সমাজ।

গত বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন। ঝাড়খণ্ডের হয়েও আসন্ন বিজয় হাজারে ট্রফি খেলার সম্ভাবনা নেই। সেটা হলে গত আইপিএলের পর আবার মাঠে নামবেন। কিন্তু ৩৯ বছর বয়সে এই প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিতে পারবেন তো দেশকে তিনটি আইসিসি ট্রফি দেওয়া অধিনায়ক। এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ, গত আইপিএল মরসুমে যে ওঁর শরীরীভাষা একেবারেই ‘ধোনি সুলভ’ ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement