Aryna Sabalenka

উইম্বলডনে তারকা-পতন, ওসাকার কাছে হেরে ছিটকে গেলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা, প্রথম বার কোয়ার্টারে জাপানের খেলোয়াড়

পোশাকে প্রতি দিনই নজর কাড়ছেন। এ বার খেলাতেও নজর কাড়লেন নেয়োমি ওসাকা। রবিবার বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন তিনি। ওসাকা জিতেছেন ৬-২, ৭-৬ গেমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০০:৫৫
Share:

হতাশ সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

পোশাকে প্রতি দিনই নজর কাড়ছেন। এ বার খেলাতেও নজর কাড়লেন নেয়োমি ওসাকা। রবিবার বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন তিনি। ওসাকা জিতেছেন ৬-২, ৭-৬ গেমে। প্রথম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ওসাকা।

Advertisement

২০২২-এর ফরাসি ওপেনের পর এত তাড়াতাড়ি কোনও গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে যাননি সাবালেঙ্কা। ১২২টি ম্যাচের পর প্রথম বার তিনি স্ট্রেট সেটে হারলেন। তবে জয়ের আসল কৃতিত্ব প্রাপ্য ওসাকার। ম্যাচ জয়ের পর বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন কিছু ক্ষণ।

গত মাসে ফরাসি ওপেনে দ্বিতীয় সপ্তাহে খেলেছিলেন ওসাকা। উইম্বলডনেও তিনি সফল। ম্যাচের পর বলেছেন, “বহু দিন পর কোর্টে এতটা মজা পেয়েছি। দারুণ লাগছে এই কোর্টে খেলতে পেরে।”

Advertisement

তিন মাসে এই নিয়ে চতুর্থ বার ওসাকা এবং সাবালেঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ফরাসি ওপেনে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন ওসাকা। এ বার তার প্রতিশোধ নিলেন। কোয়ার্টার ফাইনালে দশম বাছাই ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে খেলবেন ওসাকা।

মুচোভা এ দিন হারিয়েছেন ২০২৪-এর বিজয়ী বারবোরা ক্রেজিকোভাকে। ফলে টানা ১০ বছর উইম্বলডন আলাদা বিজয়ী পেতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement