Asia Badminton Championship

হার সিন্ধুর, দুরন্ত আয়ুষ

২০২৫ সালেও শেষ ষোলো পর্যায়ে এই প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন সিন্ধু। সে বার তিনি তিন গেম লড়ে হেরেছিলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:১২
Share:

পিভি সিন্ধু। ফাইল চিত্র।

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আয়ুষ শেট্টি। তবে ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়।

বৃহস্পতিবার বিশ্বের ২ নম্বর চিনের ওয়াং ঝি ই শেষ ষোলোয় হারান সিন্ধুকে। ২১-১৮, ২১-৮ ফলে। প্রণয়ও পরাস্ত হন চিনের প্রতিপক্ষ ওয়েং হং ইয়াং-এর কাছে। ফল ১২-২১, ১৯-২১। হারের পরে তিনি ক্ষোভ দেখান সমাজমাধ্যমে এত বড় মাপের প্রতিযোগিতাতেও ‘‘হক আই’’ প্রযুক্তি না থাকার জন্য।

২০২৫ সালেও শেষ ষোলো পর্যায়ে এই প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন সিন্ধু। সে বার তিনি তিন গেম লড়ে হেরেছিলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। এর আগে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন লি চেউক ইউ-এর কাছে পরাস্ত হয়ে।

সিন্ধু, প্রণয়ের হারের হতাশার মধ্যে ভারতীয় সমর্থকদের আশা দেখাচ্ছেন আয়ুষ। আগের রাউন্ডে বিশ্বের ৭ নম্বর লি শি ফেংকে হারিয়েছিলেন বিশ্বের ২৫ নম্বর আয়ুষ। শেষ ষোলোয় হারালেন বিশ্বের ২০ নম্বর চিনা তাইপের চি ইউ জেনকে। ফল ২১-১৬, ২১-১২। শেষ আটে তাঁর সামনে কঠিন লড়াই। খেলতে হবে তৃতীয় বাছাই জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন