Ravichandran Ashwin

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার অশ্বিন, জানাল আইসিসি

ফেব্রুয়ারি মাসে অশ্বিনের সংগ্রহ ২৪টি উইকেট এবং ১৭৬ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৪:৪৭
Share:

ফেব্রুয়ারি মাসের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার থেকে

ছেলেদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের সঙ্গে লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের জো রুট এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। তাঁদের হারিয়ে সেরার শিরোপা উঠে এল ভারতের অশ্বিনের হাতে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ৩২টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। সিরিজ সেরার পুরষ্কারও পেয়েছিলেন তিনি। এ বার আইসিসি-র থেকে পেলেন ফেব্রুয়ারি মাসের সেরার শিরোপা। এই সিরিজেই টেস্টে ৪০০তম উইকেটটিও পেয়েছিলেন অশ্বিন। ভারতীয় স্পিনারের সময়টা যে বেশ ভালই যাচ্ছে তা বলাই যায়।

মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হলেন ইংল্যান্ডের টামি বেমন্ট। ইংরেজ ওপেনার ফেব্রুয়ারি মাসে ৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩১ রান। অর্ধ শতরান করেছেন ৩টি ইনিংসেই।

Advertisement

ফেব্রুয়ারি মাসে অশ্বিনের সংগ্রহ ২৪টি উইকেট এবং ১৭৬ রান। শুধু বল হাতে ম্যাচ জেতানো নয়, ব্যাট হাতেও দলের ভরসা এখন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement