কুস্তিতে রোহিত

একেবারে অন্য পিচে পা দিলেন রোহিত শর্মা। ভারতের তারকা ব্যাটসম্যান এ বার কুস্তির পেশাদার লিগ প্রো রেসলিংয়ে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স টিমের যুগ্ম মালিক হলেন।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:১৮
Share:

একেবারে অন্য পিচে পা দিলেন রোহিত শর্মা। ভারতের তারকা ব্যাটসম্যান এ বার কুস্তির পেশাদার লিগ প্রো রেসলিংয়ে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স টিমের যুগ্ম মালিক হলেন। যে টিমের সবচেয়ে বড় তারকা জোড়া অলিম্পিক পদকের মালিক সুশীল কুমার। এ দিন নতুন মালিক হিসাবে রোহিতের নাম ঘোষণার পর ব্যাটসম্যান নিজের পদক্ষেপ সম্পর্কে বলেন, ‘‘ভারতের সবচেয়ে পুরনো খেলাগুলোর একটা কুস্তি। আমাদের কুস্তির ইতিহাস অসম্ভব গৌরবের। তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement