Asha Bhosle

আশা ভোসলের প্রয়াণে শোকাহত সঙ্গীতশিল্পী শালিনী ডালমিয়া

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে আশার সঙ্গে পরিচয় হয়েছিল শালিনীর। দু’জনেই সে দিন অহমদাবাদের মাঠে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:৩০
Share:

আশা ভোসলের সঙ্গে শালিনী ডালমিয়া। ছবি: সংগৃহীত।

আশা ভোসলের প্রয়াণে শোকস্তব্ধ শালিনী ডালমিয়া। ব‍্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন কলকাতার সঙ্গীতশিল্পী শালিনী।

Advertisement

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে আশার সঙ্গে পরিচয় হয়েছিল শালিনীর। দু’জনেই সে দিন অহমদাবাদের মাঠে ছিলেন।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস‍্য এবং সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনী জানিয়েছেন, “আশাজির প্রয়াণের খবর শুনে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে স্পর্শ করেছে এবং চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।”

Advertisement

তিনি আরও বলেছেন, “ওঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করার সুযোগ পেয়েছিলাম বলে নিজেকে ভাগ্যবান মনে করি। অসামান্য সাফল্য সত্ত্বেও উনি কতটা বিনয়ী ও আন্তরিক ছিলেন তা নিজের চোখে দেখেছি। আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হল, যখন উনি আমার ঘড়িটা দেখতে পেয়ে তার প্রশংসা করেছিলেন। ওঁর সৌজন্য ও মমত্ববোধের পরিচয় পেয়েছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement