Fifa World Cup 2018

ইরান ফুটবল দলকে বুট দেবে না নাইকি

বিশ্বকাপে মাঠে নামার আগে জোরালো ধাক্কা খেল ইরান ফুটবল দল। নাইকি তাদের বুট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৭:৩৬
Share:

বিশ্বকাপে এই বুট পরে খেলতে দেখা যাবে না ইরানকে।

আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়ায় বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইরানের জাতীয় দলের ফুটবলারদের বুট দেওয়া বন্ধ করে দিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক মার্কিন সংস্থা নাইকি। যার ফলে বিশ্বকাপে নামার আগেই জোরালো ধাক্কা খেল ইরান।

Advertisement

গত মাসে ইরানের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি প্রত্যাহার করে আমেরিকা। তার পরেই ইরানকে সব রকম আর্থিক সহায়তা বন্ধ করে দেয় আমেরিকা। এর পরিপ্রেক্ষিতেই নাইকির এই সিদ্ধাম্ত। এক বিবৃতিতে কোম্পানির তরফে বলা হয়েছে, “আমেরিকার কোম্পানি হিসাবে আমরা আর ইরানের ফুটবল দলকে জুতোর জোগান দিতে পারি না।” আর্থিক বিধিনিষেধ না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে তারা।

কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারছে না ইরান ফুটবল দল। দলের কোচ কার্লোস কুইরোজ বলেছেন, “ফুটবলাররা ওদের ক্রীড়া সরঞ্জামের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল। এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামার কয়েক দিন আগে সেই অভ্যাস পাল্টাতে বাধ্য করা ঠিক নয়। ফিফাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি।”

Advertisement

আরও খবরঃ প্রতীক্ষা শেষ, আজ সন্ধ্যায় শুরু ফুটবলের মহাযজ্ঞ

ইরানের ফুটবলপ্রেমীরাও ক্ষুব্ধ। তাঁরা এটাকে অপমান হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় নাইকি-কে বয়কট করার প্রচারও শুরু করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement