BARC Recruitment 2026

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার চাই, দিতে হবে শুধু ইন্টারভিউ

শূন্যপদ ছ’টি। জেনারেল মেডিসিন, সার্জারি, অ্যানাস্থেশিয়া, ইএনটি, প্যাথলজি, অপথ্যালমোলজি বিভাগে কাজ করতে হবে। তিন বছর থাকবে চাকরির মেয়াদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:১৭
Share:

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রেসিডেন্ট মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। শূন্যপদ ছ’টি। জেনারেল মেডিসিন, সার্জারি, অ্যানাস্থেশিয়া, ইএনটি, প্যাথলজি, অপথ্যালমোলজি বিভাগে কাজ করতে হবে। তিন বছর থাকবে চাকরির মেয়াদ। প্রথম বছরে মাসিক ৯৬ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। দ্বিতীয় বছর থেকে তা বেড়ে হবে ৯৯ হাজার টাকা এবং তৃতীয় বছরে ১,০৩,০০০ টাকা।

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ১৩ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। সকাল ১০টার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য রিপোর্টিং করতে হবে। কী কী প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে সেটা জেনে নিতে হবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ওয়েবসাইট (www.barc.gov.in) থেকে।

‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement